করোনায় আক্রান্ত ঢাবি মেডিসিন অনুষদের ডিন, হাসপাতালে ভর্তি
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১০ দিন ধরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেডিসিন অনুষদের ডিন ডা. শাহরিয়ার নবী। তবে তাঁর শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো বলে জানা গেছে।
স্বাস্থ্যের অগ্রগতির খবর জানতে আজ শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে ডা. শাহরিয়ার নবীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আগের চেয়ে ভালো আছি। তবে শরীর খুব দুর্বল। খাওয়া-দাওয়ায় এখনো রুচি পাচ্ছি না। রুচি এলে হয় তো দুর্বলতা কেটে যাবে।’
কোভিড শনাক্ত হওয়ার পর থেকে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি আছেন জানিয়ে তিনি বলেন, ‘অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকায় বেশি ঝুঁকি না নিয়ে শুরু থেকেই হাসপাতালে ভর্তি আছি। তবে অবস্থা অগ্রগতি থাকায় আগামীকাল হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন চিকিৎসকরা।'
হাসপাতালে বসে প্রতিদিনই ফাইনাল প্রফ পরীক্ষার খোঁজ-খবর নিচ্ছেন জানিয়ে তিনি বলেন, ‘সুন্দরভাবেই পরীক্ষা হচ্ছে। লিখিত পরীক্ষা শেষ হলে ভাইভা পরীক্ষা দ্রুত শেষ করা হবে। তার পর দ্রুততম সময়ের মধ্যে ফলাফল প্রকাশের ব্যবস্থা করা হবে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে আমার কথা হয়েছে।’
দ্রুত আরোগ্য ও পূর্ণ গতিতে কাজের ফিরতে সকলের দোয়া চেয়েছেন করোনায় জীবনের ঝুঁকি নিয়ে ফাইনাল প্রফসহ বিভিন্ন প্রফ পরীক্ষা আয়োজন ও দ্রুত ফলাফল প্রকাশে নিরলস ভূমিকা রাখা এ সম্মুখযোদ্ধা।
-
২৬ অগাস্ট, ২০২৩
-
২১ অগাস্ট, ২০২২
-
২৪ জুলাই, ২০২২
-
১৯ জুন, ২০২২
-
১১ জুন, ২০২২
-
০৪ ফেব্রুয়ারী, ২০২২
-
০২ ফেব্রুয়ারী, ২০২২
-
২৭ জানুয়ারী, ২০২২
-
২১ জানুয়ারী, ২০২২
-
২০ জানুয়ারী, ২০২২