সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী
মেডিভেয়েস রিপোর্ট: করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। তবে পরিস্থিতি বিবেচনায় আগামী সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকার চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ বুধবার (১১ আগস্ট) রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সার্বিক প্রস্তুতি নিয়ে কাজ করছে সরকার। আগামী সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকার চিন্তাভাবনা রয়েছে। তবে তা নির্ভর করবে করোনা পরিস্থিতির উপর। সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত স্কুল-কলেজ খুলছে না।
অটোপাসের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনই অটোপাসের চিন্তা নয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নভেম্বর -ডিসেম্বরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া হবে।’
প্রসঙ্গত, দেশে করোনা সংক্রমণ শুরু পর গত বছর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় এবং ২৬ মার্চ থেকে লকডাউন ঘোষণা করা হয়। এরপর লকডাউন তুলে দেওয়া হলেও শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ধাপে ধাপে বাড়ানো হয়। এর মধ্যে গত ১৩ জুন ১৩ জুন থেকে স্কুল-কলেজ খোলা এবং শিক্ষাকার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে করোনা পরিস্থির অবনতি হওয়ায় ছুটির মেয়াদ আরও বাড়ানো হয়।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪