করোনায় রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপারের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন রাঙ্গামাটি জেলার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব।
বৃহস্পতিবার (১৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। আহসান হাবীব করোনাভাইরাসের ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন বলে ধারণা করছেন চিকিৎসকরা।
রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পুলিশ সুপার ডা. মনোয়ার হাসানাত খান গণমাধ্যমকে বলেন, করোনা আক্রান্ত হয়ে গত ৬ জুলাই থেকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আহসান হাবীব। তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তিনি আরও বলেন, পুলিশ কর্মকর্তা আহসান হাবীবের অ্যাজমার সমস্যা ছিল। চিকিৎসাধীন অবস্থায় তাঁর অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানেই মৃত্যুবরণ করেন তিনি।
আহসান হাবীব ছিলেন ৩৩ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশে যোগ দিয়েছিলেন। গত মে মাসে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হন তিনি।
জানা গেছে, করোনা ভাইরাস সংক্রমণ শুরুর পর ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১০১ জন পুলিশ সদস্য মারা গেছেন আর আক্রান্ত হয়েছেন ২৩ হাজারেরও বেশি পুলিশ সদস্য।
-
০৪ অগাস্ট, ২০২২
-
০১ এপ্রিল, ২০২২
-
২৩ ফেব্রুয়ারী, ২০২২
-
২০ ফেব্রুয়ারী, ২০২২
-
২৩ জানুয়ারী, ২০২২
-
২১ জানুয়ারী, ২০২২
-
১৫ ডিসেম্বর, ২০২১
-
১০ ডিসেম্বর, ২০২১
-
০৭ ডিসেম্বর, ২০২১