২৪ জুন, ২০২১ ০৭:৩২ পিএম

বিএসএমএমইউর ৫ শতাধিক কর্মচারীর নিয়োগ বাতিল, রিভিউ হচ্ছে ৩৬ শিক্ষকের নিয়োগ

বিএসএমএমইউর ৫ শতাধিক কর্মচারীর নিয়োগ বাতিল, রিভিউ হচ্ছে ৩৬ শিক্ষকের নিয়োগ
ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার মেয়াদের শেষ দিন তাড়াহুড়া করে নিয়োগে ‘ব্যাপক অনিয়ম’ পাওয়ায় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ৫৫৪ কর্মচারীর চাকরি বাতিল করা হয়েছে। একই সাথে রিভিউ হচ্ছে ৩৬ শিক্ষকের নিয়োগ।

আজ বৃহস্পতিবার (২৪ জুন) বিএসএমএমইউর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টারে বিশ্ববিদ্যালয়ের ৮২তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সভায় সভাপতিত্ব করেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

এদিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার মেয়াদের শেষদিকে তাড়াহুড়া করে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের চাকরি নিয়োগ ও নিয়মিতকরণে ব্যাপক অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট উল্লেখিত নিয়োগ ও নিয়মিতকরণ প্রক্রিয়া বাতিল ঘোষণা করেছে। শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিভিউ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।’

প্রসঙ্গত, সাবেক উপাচার্য কনক কান্তি বড়ুয়ার মেয়াদের শেষ দিনে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে ৩৬ জন শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন। এছাড়া সাবেক উপাচার্য তার মেয়াদের শেষ দিনে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর ৫৫৪ জন কর্মচারীকে নিয়োগ ও নিয়মিতকরণের আদেশ প্রদান করেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক