১৩ জুন, ২০২১ ০৪:১০ পিএম

‘শিক্ষাব্যবস্থার ক্ষতি কাটিয়ে উঠতে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার’

‘শিক্ষাব্যবস্থার ক্ষতি কাটিয়ে উঠতে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার’
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষাব্যবস্থার যে ক্ষতি হচ্ছে তা কাটিয়ে ওঠার জন্য নানা পদক্ষেপ হাতে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে।

আজ রোববার (১৩ জুন) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

করোনাভাইরাস পরিস্থিতিতে শিক্ষার্থীদের উদ্দেশ্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘ আপনারা বিভ্রান্ত হবেন না। আপনারা ভুল পথে যাবেন না। আপনারা বাড়িতে নিজেরা নিজেদেরকে সুস্থ রাখার শারিরীক ও মানসিকভাবে সেটির জন্য কাজ করুন। কোনো খারাপ কিছুতে নিজেদেরকে জড়িয়ে ফেলবেন না। আপনাদের ভয়ের কোনো কারণ নেই। পরীক্ষা হবে কি হবে না সেটি পরের কথা। নিজেরা নিজেদেরকে যতটুকু পাঠ্যক্রমে সাথে রাখা সম্ভব সেটি করুন। পরীক্ষা একবছর না দিলে জীবনে এমন কোন বিরাট ক্ষতি হয়ে যাবে না।’

তিনি বলেন, ‌‘১৩ জুন শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি ছিল। কিন্তু এখন সীমান্ত এলাকায় করোনা বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে ৩০ জুন পর্যন্ত ছুটি বাড়িয়েছি। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। অনলাইনে শিক্ষাদানের বিষয়টি চলমান রয়েছে। নতুন পদ্ধতি বের করার চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের উদ্বেগটা অনেক বেশি। আমরা চেষ্টা করছি সংক্ষিপ্ত সিলেবাসে তাদের পরীক্ষা নেওয়ার। যদি সেটা সম্ভব না হয় তবে বিকল্প চিন্তা-ভাবনা করা হচ্ছে। এজন্য আমরা বিকল্প পদ্ধতিতে শিক্ষাব্যবস্থা চালিয়ে যাচ্ছি। টিভি, অনলাইন ও অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীরা পড়ালেখা করার সুযোগ পাচ্ছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : শিক্ষা প্রতিষ্ঠান
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক