১৩ জুন, ২০২১ ০৩:৪১ পিএম

বেড়েছে দৈনিক করোনা শনাক্ত ও মৃত্যু

বেড়েছে দৈনিক করোনা শনাক্ত ও মৃত্যু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ হাজার ১১৮ জন। এ সময় দুই হাজার ৪৩৬ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল আট লাখ ২৬ হাজার ৯২২ জন।

আজ রোববার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ৪৭ জনের মধ্যে পুরুষ ৩২ জন এবং নারী ১৫ জন। আর তাদের মধ্যে সরকারি হসপাতালে ৪২ জন, বেসরকারি হাসপাতালে তিনজন এবং বাসায় দুইজনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৫১২টি পরীক্ষাগারে ১৮ হাজার ৪৭৩টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১৮ হাজার ৭৪৯টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৬১ লাখ ৭৫ হাজার ১১২টি। পরীক্ষায় আরও দুই হাজার ৪৩৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল আট লাখ ২৬ হাজার ৪৩৬ জন।

এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দুই হাজার ২৪২ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট সাত লাখ ৬৬ হাজার ২৬৬ জন রোগী।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক