‘শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধের তথ্য গুজব'
মেডিভয়েস রিপোর্ট: দেশের শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধের বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির উদ্ধৃতি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়ে খবর একটি গুজব বলে জানানো হয়েছে। একই সঙ্গে এ ধরনের গুজবে কান না দিতে অনুরোধ করা হয়েছে।
আজ শনিবার (১৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘শিক্ষামন্ত্রী এ–সংক্রান্ত কোনো বক্তব্য সাম্প্রতিক সময়ে দেননি। করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে সরকার নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। করোনা–সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আবার সভা করা হবে। তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকার এ মুহূর্তে শিক্ষার্থীদের টিকা প্রদান নিশ্চিত করার বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।’
বিজ্ঞপ্তিতে এ–সংক্রান্ত কোনো রকমের গুজবে কান না দিতে এবং আগাম তথ্য প্রদান করা থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ জানানো হয়।
-
০৪ অক্টোবর, ২০২৪
-
০৬ অগাস্ট, ২০২৪
-
০৯ জুলাই, ২০২৪
‘শিক্ষিত শ্রেণির মধ্যে মাদকাসক্তি সমস্যা বাড়ছে’
সমাজ থেকে মাদক সরিয়ে নিলেই নিরসন সহজ হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
-
০৬ নভেম্বর, ২০২২
-
১৬ জানুয়ারী, ২০২২
-
১৫ জানুয়ারী, ২০২২
-
২৪ সেপ্টেম্বর, ২০২১
-
০৫ সেপ্টেম্বর, ২০২১
-
০৪ সেপ্টেম্বর, ২০২১