১৩ জুন, ২০২১ ০১:১৬ পিএম
ঢাবির প্রথম প্রফের ফল ১০ দিন পর: ডিন
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর ২০১৮-২০১৯ সেশনের এমবিবিএস প্রথম প্রফেশনাল পরীক্ষার ফল ১০ দিন পর প্রকাশ হবে বলে জানিয়েছেন ঢাবি মেডিসিন অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান ডা. শাহরিয়ার নবী।
আজ রোববার (১৩ জুন) দুপুরে মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
ডা. শাহরিয়ার নবী বলেন, ‘আজকেও ফলাফলের বিষয়ে বিশ্ববিদ্যালয়ে কথা বলেছি; দেখা যাক, কবে নাগাদ দেওয়া যায়। আগে তো তিন বা চার মাস সময় লাগতো রেজাল্ট দেওয়া জন্য। এখন করোনাভাইরাস পরিস্থিতিতে সব কাজ ঠিক-ঠাক মত করা যায় না। তবে ১০ দিন পর প্রথম প্রফের ফলাফল দেওয়া হবে।’
এর আগে এ বছরের মার্চ ও এপ্রিল মাসে ২০১৮-১৯ সেশনের এমবিবিএস প্রথম প্রফেশনাল লিখিত ও মৌখিক পরীক্ষা হয়েছে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : ফল প্রকাশ
-
০২ সেপ্টেম্বর, ২০২৬
-
০৯ অগাস্ট, ২০২৬
-
০৩ মার্চ, ২০২৫
-
০২ মার্চ, ২০২৫
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৫
-
০২ ডিসেম্বর, ২০২৪
-
২৫ অগাস্ট, ২০২৪
-
১২ জুলাই, ২০২৪
-
১০ জুলাই, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা
ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা
ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা
ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
এই বিভাগের সর্বাধিক পঠিত