১৩ জুন, ২০২১ ১২:০০ পিএম

‘৭৫ ভাগ বেসরকারি চিকিৎসকের চাকরির নিরাপত্তা নেই’

‘৭৫ ভাগ বেসরকারি চিকিৎসকের চাকরির নিরাপত্তা নেই’
বাংলাদেশ নন-গভ: ডক্টরস অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন। ছবি: হিমু

মেডিভয়েস রিপোর্ট: বেসরকারি খাতে চাকরিরত দেশের ৭৫ ভাগ চিকিৎসকের চাকরির কোনো নিরাপত্তা নেই বলে মন্তব্য করেছেন বেসরকারি চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ নন-গভ: ডক্টরস অ্যাসোসিয়েশনের (বিএনজিডিএ) নব-কমিটির সভাপতি ডা. খালেদ শওকত আলী। তিনি বলেন, বেসরকারি চিকিৎসকদের চাকরির নিরাপত্তা না থাকায় তাদের মধ্যে সবসময় অপ্রাপ্তি ও হতাশা কাজ করছে।

আজ রোববার (১৩ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. শওকত আলী বলেন, ‘দেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হচ্ছে কিন্তু বেসরকারি চিকিৎসকদের মধ্যে হতাশা ও বঞ্চনার কষ্ট থেকেই যাচ্ছে।’

সংবাদ সম্মেলনে বেসরকারি চিকিৎসকদের পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরে বলা হয়, করোনাকালে চিকিৎসা দিতে গিয়ে মৃত্যুবরণ করা চিকিৎসকদের মধ্যে বেশির ভাগ চিকিৎসক বেসরকারি। তবে তাঁরা করোনাকালে কোন রকম ঝুঁকিভাতা ও প্রনোদনা পায়নি। তাঁরা এ বিষয়ে সরকার ও প্রধাসমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ সময় সংগঠনের নব-কমিটির সাধারণ সম্পাদক ডা. মো. ওবায়দুর রহমান লিখিত বক্তব্য পাঠ করেন।

পাঁচ দফা দাবিসমূহ

১. বেসরকারি স্বাস্থ্য খাতের উন্নয়নকল্পে, বেসরকারি চিকিৎসকদের জন্য, বেসরকারি চিকিৎসক প্রতিনিধিদের সাথে আলোচনা সাপেক্ষে একটি সুনির্দিষ্ট, যুগোপযাগেী বেতন কাঠামো ও সার্ভিসরুল প্রনয়ণ এবং দ্রুততম সময়ে তা বাস্তবায়ন করতে হবে৷

২. করানোর মহামারীর সময় যে সকল প্রতিষ্ঠান চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের বেতন বোনাস পরিশোধ করেনি অথবা আংশিক কর্তন করেছে তাদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহন এবং চিকিৎসকদের সমস্ত বকেয়া বেতন- বোনাস অনতিবিলম্বে পরিশোধ করতে হবে।

৩. কর্মক্ষেত্রে সকল চিকিৎসকের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দ্রুততম সময়ে প্রণীত ‘চিকিৎসা সুরক্ষা আইন’ এর বাস্তবায়ন করতে হবে।

৪. বেসরকারি স্বাস্থ্য খাতের তদারকিতে বেসরকারি চিকিৎসক প্রতিনিধি অন্তর্ভুক্ত করা করতে হবে।

৫. চিকিৎসকদের মধ্য হতে স্বাস্থ্য খাতে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বেসরকারি চিকিৎসকদের প্রনোদোনা ও সুদমুক্ত বা স্বল্প সুদে বিশেষ ঋণ ব্যবস্থা চালু করতে হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক