‘পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সম্ভাবনা নেই’
মেডিভয়েস রিপোর্ট: চলমান করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ রোববার (১৩ জুন) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে জানিয়ে ডা. দীপু মনি বলেন, আমরা শিক্ষা প্রতিষ্ঠান খোলার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু করোনা পরিস্থিতি বেড়ে যাওয়ায় সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে বাধ্য হই। এখনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি রয়েছে, তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে স্কুল-কলেজ খুলে পাঠদান কার্যক্রম শুরু করা হবে।
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষাব্যবস্থার যে ক্ষতি হচ্ছে তা কাটিয়ে ওঠার জন্য নানা পদক্ষেপ হাতে নেওয়া হচ্ছে উল্লেখ তিনি বলেন, চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের উদ্বেগটা অনেক বেশি। আমরা চেষ্টা করছি সংক্ষিপ্ত সিলেবাসে তাদের পরীক্ষা নেওয়ার। যদি সেটা সম্ভব না হয় তবে বিকল্প চিন্তা-ভাবনা করা হচ্ছে। এজন্য আমরা বিকল্প পদ্ধতিতে শিক্ষাব্যবস্থা চালিয়ে যাচ্ছি। টিভি, অনলাইন ও অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীরা পড়ালেখা করার সুযোগ পাচ্ছে।
-
২৫ ফেব্রুয়ারী, ২০২৫
-
২৪ ফেব্রুয়ারী, ২০২৫
-
১৪ অক্টোবর, ২০২৪
-
২৫ সেপ্টেম্বর, ২০২৪
-
১৫ অগাস্ট, ২০২৪
-
১২ অগাস্ট, ২০২৪
-
০৬ অগাস্ট, ২০২৪
-
০১ অগাস্ট, ২০২৪
-
২৫ জুলাই, ২০২৪
-
১১ মে, ২০২৪