০৩ জুন, ২০২১ ০৪:০৮ পিএম

করোনা মোকাবেলায় ১০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দ

করোনা মোকাবেলায় ১০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দ
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনাভাইরাস মোকাবেলায় যে কোনো জরুরি চাহিদা মেটানোর জন্য এ বছরেও প্রস্তাবিত বাজেটে ১০ হাজার কোটি টাকার থোক বরাদ্দ দেওয়া হয়েছে। করোনা টেস্ট কিট, পিপিই ও ভ্যাকসিন আমদানিতে কর অব্যাহতি প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে জাতীয় সংসদে বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রস্তাবিত বাজেটে এ ঘোষণা দেন।

‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’ শিরোনামে ২০২১-২২ অর্থবছরের বাজেট পেশ করা হয় জাতীয় সংসদে।  অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে জাতীয় সংসদের অধিবেশনে প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেন। করোনা মহামারী কালে দ্বিতীয় এ বাজেটে স্বাস্থ্যখাতে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। 

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রীদের মধ্যে উপস্থিত রয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আইনমন্ত্রী আনিসুল হক, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, তথ্যমন্ত্রী ড হাছান মাহমুদ প্রমুখ।‌

এর আগে দুপুরে সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এর অনুমোদন দেয়া হয়। দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের দ্বিতীয় তলায় অবস্থিত মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এতে অনুমোদন দিয়ে স্বাক্ষর করেন।

প্রসঙ্গক, ২০২১-২২ অর্থবছরের এ বাজেট দেশের ৫০তম ও আওয়ামী লীগ সরকারের ২১তম। এটি বর্তমান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের তৃতীয় বাজেট। প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য বাজেট
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক