০২ জুন, ২০২৫ ০৬:৫১ পিএম

শুল্কমুক্ত থাকছে না দুই সার্জিক্যাল পণ্য, অস্ত্রোপচারে বাড়ছে ব্যয়

শুল্কমুক্ত থাকছে না দুই সার্জিক্যাল পণ্য, অস্ত্রোপচারে বাড়ছে ব্যয়
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্টেরাইল সার্জিক্যাল ক্যাটগাট ও সার্জিক্যাল স্যুচার আমদানিতে বিদ্যমান শুল্ক অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। অস্ত্রোপচারে ব্যবহৃত এ দুটি পণ্য প্রধানত আমদানিনির্ভর। সুবিধা প্রত্যাহারের ফলে রোগীদের জন্য অস্ত্রোপচারের খরচ বেড়ে যেতে পারে।

আজ সোমবার (২ জুন) বেলা ৩টার দিকে জাতির উদ্দেশে বাজেট পেশকালে এসব তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এ সময় মোট সাত লক্ষ ৯০ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন তিনি, যা জিডিপির ১২.৭ শতাংশ।

এর মধ্যে স্বাস্থ্যখাতে বাজেট ধরা হয়েছে ৪১ হাজার ৯০৮ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এ বাবদ বরাদ্দ ছিল ৪১ হাজার ৪০৭ কোটি টাকা। এ বছর এ খাতে বরাদ্দ বেড়েছে ৫০১ কোটি টাকা, যা গত বছরের তুলনায় প্রায় ১.২১% বেশি।

স্বাস্থ্যখাতে বাজেটে দরিদ্র জনগোষ্ঠীর বিনামূল্যে চিকিৎসাসেবা এবং সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে বিশেষ নজর দেওয়া হয়েছে। এ দুই খাতে বরাদ্দ দেওয়া হয়েছে যথাক্রমে চার হাজার ১৬৬ কোটি এবং এক হাজার কোটি টাকা।

বাজেট ঘোষণার সময় ড.সালেহউদ্দিন আহমেদ বলেন, স্টেরাইল সার্জিক্যাল ক্যাটগাট, সার্জিক্যাল স্যুচার, লিফট  ও বোঝা ওঠানো-নামানোর যন্ত্র, সেট-টপ-বক্স এবং বলপয়েন্ট কলম আমদানি পর্যায়ের ভ্যাট অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে।

স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট যেসব শিল্পে শুল্ক ও ভ্যাট অব্যাহতি

মোট ১০টি পণ্যে শুল্ক ও ভ্যাট ছাড় বা অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে পাঁচটি ক্ষেত্রে নতুনভাবে ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে। এ ছাড়া 
মেয়াদ বাড়ানো হয়েছে দুইটি ক্ষেত্রে। আর তিনটি ক্ষেত্রে বিদ্যমান অব্যাহতির মেয়াদ হ্রাস করা হয়েছে। একটি ক্ষেত্রে প্রত্যাহার হয়েছে বিদ্যমান ভ্যাট অব্যাহতি।

এক্ষেত্রে অব্যাহত স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট তিনটি পণ্যে শুল্ক ও ভ্যাট সুবিধা দেওয়া হয়েছে। এগুলো হলো—২০৩০ সাল পর্যন্ত হাসপাতাল বেড উৎপাদনে ব্যবহৃত উপকরণ ও খুচরা যন্ত্রাংশ আমদানি ও ক্রয়, এপিআই (সক্রিয় ওষুধ উপাদান) উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন। একই সাথে সাধারণ ও আইসিইউ অ্যাম্বুলেন্স, হাইব্রিড ও ইলেকট্রিক যানবাহনে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত শর্তসাপেক্ষে ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক