বিএসএমএমইউর ডিপ্লোমা-এমফিল ভর্তি পরীক্ষার আসন বিন্যাস
মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জুলাই ২০২১ সেশনের এমফিল, এমএমইডি ও ডিপ্লোমা এবং এমফিল পিএসএম ও এমপিএইচ কোর্সের স্থগিত ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার (৪ জুন) অনুষ্ঠিত হবে।
করোনা মহামারির কারণে ভর্তি পরীক্ষার তারিখ কয়েকবার পেছায়। সর্বশেষ আজ রোববার (৩০ মে) বিএসএমএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) এবং ভর্তি ও পরীক্ষা সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক নোটিসে পরীক্ষার সময়সূচী এবং আসন বিন্যাস প্রকাশ করেছে।
এতে বলা হয়েছে, জুলাই ২০২১ ইং সেশনের এমফিল, এমএমইডি, ডিপ্লোমা এবং এমফিল পিএসএম ও এমপিএইচ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা সকল স্বাস্থ্য বিধি মেনে কর্তৃপক্ষের নির্দেশক্রমে উক্ত তারিখে পরিবর্তিত সময়সূচী ও নির্দেশনা অনুযায়ী অনুষ্ঠিত হবে।
এমফিল, এমএমইডি এবং ডিপ্লোমা শুক্রবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা এবং এমফিল, পিএসএম এবং এমপিএইচ ভর্তি পরীক্ষা জুলাই ২০২১ সেশন বিকাল সাড়ে ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পরীক্ষার কেন্দ্রের নাম
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস), মহাখালী; গার্হস্থ্য অর্থনীতি কলেজ, আজিমপুর; আইডিয়াল কলেজ, সেন্ট্রাল রোড এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)।
এতে আরও বলা হয়েছে, ইতোমধ্যে যারা প্রবেশ পত্র প্রিন্ট করে নিয়েছেন তারা এবং যারা প্রিন্ট নেননি সকল পরীক্ষার্থী আগামী ৩১ মে হতে ৪ জুন সকাল ৮ টা পর্যন্ত স্ব-স্ব আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে বিএসএমএমইউ ওয়েবসাইট: www.bsmmu.edu.bd হতে প্রবেশ পত্রের কালার প্রিন্ট নিবেন।
পরীক্ষার দিন এমফিল, এমএমইডি ও ডিপ্লোমা পরীক্ষার্থীগণকে প্রবেশপত্রসহ অবশ্যই সকাল সাড়ে ৮টার মধ্যে এবং এমফিল পিএসএম ও এমপিএইচ পরীক্ষার্থীগণকে প্রবেশপত্রসহ অবশ্যই বিকাল ৩টার মধ্যে স্ব স্ব পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে।
মহামারী করোনা ভাইরাসের কারণে পরীক্ষার্থীগণকে স্বাস্থ্যবিধি মেনে মুখে অবশ্যই মাস্ক ব্যবহার করে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার জন্য নির্দেশনা দেয়া হলো।
কোন পরীক্ষার্থীর দেহের তাপমাত্রা ১০০°F বা তার বেশী হলে অন্যান্য পরীক্ষার্থীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে পরীক্ষার হলে পরীক্ষায় অংশগ্রহনের জন্য অযোগ্য বিবেচিত হবেন।
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫