বিএসএমএমইউর গবেষণা কর্মে সহযোগিতার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর
মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসা বিষয়ক গবেষণার উন্নয়নে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমএমইউ) সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বিএসএমএমইউ ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বেলা ১১টা বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে স্বাস্থ্যশিক্ষা এবং চিকিৎসা গবেষণায় যতগুলো প্রতিষ্ঠান রয়েছে, তার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অন্যতম। হাজার হাজার শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভ করে বিশেষজ্ঞ ডাক্তার হয়। এখান থেকে চিকিৎসক হয়ে সারাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা ও চিকিৎসা দিয়ে যাচ্ছেন।
তিনি আরও বলেন, ‘শুধু বাংলাদেশেই নয়, এই প্রতিষ্ঠানটিতে পাস করে চিকিৎসকরা বিভিন্ন দেশে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। সম্মানজনক অবস্থায় তারা কাজ করছেন। আমরা গর্বিত এ প্রতিষ্ঠানের জন্য। বিভিন্ন দেশ থেকে এসে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিচ্ছেন অনেকে। আমরা চাই, বিশ্ববিদ্যালয়টিতে চিকিৎসা বিষয়ক গবেষণা আরও উন্নত পর্যায়ে পৌঁছে যাক। যতো ধরনের সাহায্য-সহযোগিতা লাগে আমরা করবো।’
জাহিদ মালেক আরও বলেন, ‘স্বাস্থ্যখাতে আমাদের বাজেট জিডিপির মাত্র ০.৯%। জিডিপিতে এটাকে ৯/১০ শতাংশ করতে কাজ চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে খুবই আন্তরিক। স্বাস্থ্যখাতের উন্নয়নে আমরা কাজ করছি।’
এ সময় বিএসএমএমইউতে করোনাভাইরাসের চিকিৎসার কথা উল্লেখ করে জাহিদ মালেক বলেন, করোনা মোকাবিলায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ও ভালো কাজ করছে। তারা আলাদা করে বড় একটি করোনা ইউনিট স্থাপন করেছে। এখানে টিকা কার্যক্রমও সফলতার সঙ্গে চলছে।
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫