দুই চিকিৎসককে সহকারী সার্জন পদে পদায়ন
মেডিভয়েস রিপোর্ট: বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত দুই কর্মকর্তাকে সহকারী সার্জন পদে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ অধিশাখার শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘৩৯তম বিসিএস পরীক্ষা,২০১৭ এর ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সুপারিশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখার ০১ এপ্রিল-২০২১ তারিখের ০৫.০০.০০০০.১৪৭.৩৮.০৭.২০-৭ নং প্রজ্ঞাপন মোতাবেক বাংলাদেশ সিভিল সার্ভিস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন পদে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুসারে টাকা ২২০০০-৫৩০৬০ বেতনক্রমে নিয়োগপ্রাপ্ত নিম্নবর্ণিত কর্মকর্তাকে তাঁর নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে পদায়ন করা হলো।’
নির্দেশনা অনুযায়ী, নরসিংদীর ডা. সাইফুল ইসলামকে কিশোরগঞ্জ জেলা কুলিয়ারচর সালুয়া ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের সহকারী সার্জন পদে পদায়ন এবং রাজশাহীর ডা. ফাতিহা তাবাসসুমকে ওই জেলার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন পদে পদায়ন করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য মন্ত্রিপরিষদের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
-
১৮ মে, ২০২৬
-
০৫ অক্টোবর, ২০২৫
-
১৫ সেপ্টেম্বর, ২০২৫
-
১৪ ফেব্রুয়ারী, ২০২৫
-
১২ ফেব্রুয়ারী, ২০২৫
-
১০ ফেব্রুয়ারী, ২০২৫
-
২৮ জানুয়ারী, ২০২৫
-
২৬ জানুয়ারী, ২০২৫