বিশ্বে করোনায় মৃত্যু ২৯ লাখ ছাড়াল
মেডিভয়েস ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের টিকাদান চলছে। একই সঙ্গে বিশ্বে করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়ে চলেছে। করোনার নতুন ধরন বিশ্বজুড়ে আবারও ভয়ঙ্কর রূপ ধারণ করছে। এ ভাইরাসটিতে বিশ্বে আক্রান্তের সংখ্যা ১৩ কোটি ৪৫ লাখ ১৮ হাজার ২৫৮ জন এবং প্রাণ হারিয়েছেন ২৯ লাখ ১৪ হাজার ৯৪৬ জন।
আজ শুক্রবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে করোনাভাইরাস এ পর্যন্ত বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চল ছড়িয়ে পড়েছে। বিশ্বে এখন পর্যন্ত করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ১০ কোটি ৮৩ লাখ ০৯ হাজার ৪৫২ জন।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ব্রাজিলের অবস্থান দ্বিতীয়, তৃতীয় অবস্থানে ভারত আছে, ফ্রান্সের অবস্থান চতুর্থ, রাশিয়া পঞ্চম, যুক্তরাজ্য ষষ্ঠ, ইতালি সপ্তম, তুরস্ক অষ্টম, স্প্যান নবম এবং জার্মানি দশম স্থানে আছে। তালিকায় ৩৩তম অবস্থানে আছে বাংলাদেশ।
করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন কোটি ১৭ লাখ ১৭ হাজার ৪০৪ জন। মারা গেছেন পাঁচ লাখ ৭৩ হাজার ৮৫৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত আট মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত দেশে মারা গেছেন নয় হাজার ৫২১ জন এবং ছয় লাখ ৬৬ হাজার ১৩২ জন আক্রান্ত হয়েছেন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে
সরকারি হাসপাতালে ১৭ আগস্টের মধ্যে পরিচ্ছন্নতা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা
চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা