০৯ এপ্রিল, ২০২১ ১১:০০ এএম

ভারতের একই হাসপাতালের ৩৭ চিকিৎসক করোনায় আক্রান্ত

ভারতের একই হাসপাতালের ৩৭ চিকিৎসক করোনায় আক্রান্ত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনায় নাকাল ভারত। দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমেই দীর্ঘ হচ্ছে। এ অবস্থাতেই রাজধানী নয়া দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালের ৩৭ জন চিকিৎসক ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ শুক্রবার (৯ এপ্রিল) হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রে জানা যায়, নয়াদিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে একই সঙ্গে ৩৭ জন চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৩২ জনের দেহে মৃদু উপসর্গ দেখা দেওয়ায় বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করছেন। বাকি পাঁচ জনকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

করোনা আক্রান্ত ৩৭ চিকিৎসকের প্রত্যেকেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন গ্রহণ করেছিলেন বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

একই দিনে দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪৩৭ জন। যা গত চারমাসে শহরটির দৈনিক সংক্রমণের নতুন রেকর্ড। এর আগে ২০২০ সালের নভেম্বরে সর্বোচ্চ ৭ হাজার ৫৪৬ জন শনাক্ত হয়েছিল। 

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছে ১ লক্ষ ২৬ হাজার ২৬৫ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১ কোটি ২৯ লাখ ২৮ হাজার জন। দেশটিতে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ ৫ হাজার ২১ জন। একদিনে মৃত্যুবরণ করেছে ৬৮৪ জন। এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছে ১ লক্ষ ৬৬ হাজার ৮৬২ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও