স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন সচিব লোকমান হোসেন
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন লোকমান হোসেন মিয়া।
আজ রোববার (৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্ধতন নিয়োগ-১ অধিশাখার উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান এখন থেকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করবেন। আর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সচিব লোকমান হোসেন মিয়া স্বাস্থ্যসচিবের দায়িত্ব পালন করবেন। এছাড়া সুরক্ষা সেবা বিভাগের সচিবের দায়িত্ব পালন করবেন মোকাব্বির হোসেন। ’
রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারি এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আদেশ অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য মন্ত্রিপরিষদের সচিব, প্রধানমন্ত্রীর একান্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব ও সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালকসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
-
০৮ জুন, ২০২৬
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
-
০৮ জুন, ২০২৬
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়
ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন
-
০৭ জুন, ২০২৬
-
০৬ জুন, ২০২৬