০৪ এপ্রিল, ২০২১ ০১:০০ পিএম

চবির অধীনে মেডিকেলের সকল পরীক্ষা স্থগিত

চবির অধীনে মেডিকেলের সকল পরীক্ষা স্থগিত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অধীনে সব মেডিকেলের সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

আজ রোববার (৪ এপ্রিল) চবির চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা. সাহেনা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘চট্রগ্রাম বিদ্যালয়ের আইন অনুষ্ঠিতব্য ফাইনাল পেশাগত এমবিবিএস (নতুন কারিকুলাম) পরীক্ষা নভেম্বর-২০২০, সকল বিডিএস শরীফ আগষ্ট-২০২০, বিএসসি ইন মেডিকেল টেকনোলজী (ল্যাবরেটর, ডেন্টাল ও ফার্মেসী) পরীক্ষা জুলাই-২০২০, বিএসসি ইন নার্সি পরীক্ষা জুলাই-২০২০ সালের লিখিত পরীক্ষাসমুহ এবং দ্বিতীয় ও ফাইনাল পেশাগত এমবিবিএস (পুরাতন কারিকুলাম) পরীক্ষা জুলাই-২০২০ চলমান মৌখিক ও ব্যবহারিক পরীক্ষাসমূহ অনিবার্য কারণবশত আগামী ০৫ এপ্রিল-২০২১ থেকে পরবর্তীসমূহ স্থগিত করা হইল।’

আদেশে অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য চবির পরীক্ষা নিয়ন্ত্রক, চট্রগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ও কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত