০৪ এপ্রিল, ২০২১ ১১:৩৩ এএম

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন সচিব লোকমান হোসেন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন সচিব লোকমান হোসেন
লোকমান হোসেন মিয়া। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন লোকমান হোসেন মিয়া।

আজ রোববার (৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্ধতন নিয়োগ-১ অধিশাখার উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান এখন থেকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করবেন। আর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সচিব লোকমান হোসেন মিয়া স্বাস্থ্যসচিবের দায়িত্ব পালন করবেন। এছাড়া সুরক্ষা সেবা বিভাগের সচিবের দায়িত্ব পালন করবেন মোকাব্বির হোসেন। ’

রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারি এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আদেশ অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য মন্ত্রিপরিষদের সচিব, প্রধানমন্ত্রীর একান্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব ও সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালকসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য মন্ত্রণালয়
ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক