সহকারী অধ্যাপক পদে পরীক্ষা দেওয়ার অনুমতি পেলেন তিন চিকিৎসক
মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত তিন চিকিৎসককে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সহকারী অধ্যাপক পদে পরীক্ষা দেওয়ার অনুমতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১১ মার্চ) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-৩ অধিশাখার উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে নিম্নোক্ত চিকিৎসকদেরকে তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি প্রদান করা হলো।’
অনুমতি পাওয়া চিকিৎসকরা হলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চক্ষু বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. মো. আশরাফুল ইসলাম খোন্দকার ও ইউরোলজি বিভাগের ইনডোর মেডিকেল অফিসার ডা. মো. আজিজুর রহমান। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ইউরোলজি বিভাগের রেজিস্ট্রার ডা. মো. মাহমুদুর রহমান।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিস্টেম এনালিষ্ট, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের অতিরিক্ত সচিবের ব্যক্তিগত কর্মকর্তা ও যুগ্মসচিবের ব্যক্তিগত কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫