দুই চিকিৎসককে সহকারী পরিচালক পদে পদায়ন
মেডিভয়েস রিপোর্ট: বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসে কর্মরত দুই চিকিৎসককে সহকারী পরিচালক পদে পদায়ন ও বদলি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৪ মার্চ) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ অধিশাখার উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো।’
নির্দেশনা অনুযায়ী, রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের প্রশাসন বিভাগের সহকারী পরিচালক ডা. খন্দকার সাদিকুর রহমানকে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সহকারী পরিচালক পদে পদায়ন ও বদলি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সংযুক্ত বসুন্ধরা কনভেনশন সেন্টার গ্রিড হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ আখতারুজ্জামানকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল প্রশাসন বিভাগের সহকারী পরিচালক পদে পদায়ন করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, ‘বদলি ও পদায়নকৃত কর্মকর্তারা আগামী তিন কর্ম দিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় চতুর্থ কর্ম দিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি মর্মে গণ্য হবেন।’
‘অবমুক্তির সময় তিনি বর্তমান কর্মস্থল হতে ছাড়পত্র গ্রহন করবেন, এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন এবং যোগদানের পর ন্যস্তকৃত বিভাগে ও কর্মস্থলে মুভ ইন হবেন।’
রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
-
২৪ জানুয়ারী, ২০২৫
-
১১ সেপ্টেম্বর, ২০২৪
-
০৯ সেপ্টেম্বর, ২০২৪
-
০৬ সেপ্টেম্বর, ২০২৪
-
০৪ সেপ্টেম্বর, ২০২৪
-
০৭ অগাস্ট, ২০২৪
-
২২ মে, ২০২৪