০৪ মার্চ, ২০২১ ০৯:১০ পিএম

টিকা নিয়েছে প্রায় ৩৬ লাখ মানুষ, পার্শ্বপ্রতিক্রিয়া ৮০৭

টিকা নিয়েছে প্রায় ৩৬ লাখ মানুষ, পার্শ্বপ্রতিক্রিয়া ৮০৭

মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধে গণহারে টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। গত ২৭ জানুয়ারি থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে এখন পর্যন্ত ৩৫ লাখ ৮১ হাজার ১৬৯ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। এদের মধ্যে ৮০৭ জনের দেহে ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

আজ বৃহস্পতিবার (৪ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত নিয়মিত করোনা ভ্যাকসিন আপডেটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, আজ টিকা কার্যক্রমে রাজধানীসহ সারাদেশের সরকারি হাসপাতাল ও অন্যান্য ভ্যাকসিন কেন্দ্রে মোট এক লাখ ২১ হাজার ১০ জন টিকা গ্রহণ করেছেন। তাঁদের মধ্যে ৭২ হাজার ৮০০ জন পুরুষ ও ৪৮ হাজার ২১০ জন নারী রয়েছেন। এদিন টিকা গ্রহীতাদের মধ্যে ২৩ জন বিরূপ প্রতিক্রিয়ার রিপোর্ট করেছেন। 

টিকা গ্রহীতাদের বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে ঢাকা বিভাগে ১১ লাখ ১২ হাজার ৩৫ জন, ময়মনসিংহ বিভাগে এক লাখ ৫১ হাজার ৫৮৪ জন, চট্টগ্রাম বিভাগে সাত লাখ ৬৯ হাজার ১৫৩ জন, রাজশাহী বিভাগে তিন লাখ ৮৯ হাজার ৩১৬ জন, রংপুর বিভাগে তিন লাখ ২৭ হাজার ৩২৬ জন, খুলনা বিভাগে চার লাখ ৫৫ হাজার ৩৯৭ জন, বরিশাল বিভাগে এক লাখ ৬৫ হাজার ১৮৯ জন ও সিলেট বিভাগে দুই লাখ ১১ হাজার ১৬৯ জন টিকা নিয়েছেন।

এ পর্যন্ত বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ নিয়ে রিপোর্টকারী ৮০৭ জনের মধ্যে মধ্যে ঢাকা বিভাগে ২৭৩ জন, ময়মনসিংহ বিভাগে ৫০ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৯ জন, রাজশাহী বিভাগে ৮৫ জন, রংপুর বিভাগে ৬৬ জন, খুলনা বিভাগে ১০৪ জন, বরিশাল বিভাগে ২৫ জন ও সিলেট বিভাগে ৩৫ জন রয়েছেন।

এদিকে আজ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সারাদেশে ভ্যাকসিন গ্রহেণের জন্য মোট ৪৭ লাখ ৭০ হাজার ৯৫৩ জন নিবন্ধন করেছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

প্রসঙ্গত, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধে গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার উদ্ভাবিত করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এর পরদিন রাজধানীর পাঁচটি সরকারি হাসপাতাল পরীক্ষামূলকভাবে ৫৪১ জনকে টিকা দেওয়া হয়। পরে সাত জানুয়ারি থেকে গণহারে টিকাদান শুরু করেছে সরকার। প্রাথমিকভাবে শুধুমাত্র অগ্রাধিকার ভিত্তিতে বয়স্ক, চিকিৎসক ও সম্মুখ সারিতে কাজ করা ব্যক্তিদের টিকা প্রদান করা হচ্ছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক