০৫ মার্চ, ২০২১ ১১:৪৮ এএম

ইউএইচসিকে ৬০ কোটি টাকা বরাদ্দ

ইউএইচসিকে ৬০ কোটি টাকা বরাদ্দ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: উপজেলা হেলথ কেয়ার (ইউএইচসি) অপারেশনাল প্লানের আরপিও-জিওবি খাতে ৬০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (৪ মার্চ) অধিদপ্তরের পরিকল্পনা ও গবেষণা পরিচালক ডা. আফরিনা মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘উপযুক্ত বিষয় ও সূত্রের পত্রের পরিপ্রেক্ষিতে উপজেলা হেলথ কেয়ার (ইউএইচসি) লাইন ডাইরেক্টর এর প্রস্তাব মোতাবেক উক্ত ওপির ২০২০-২০২১ অর্থ বছরে আরপিএ-জিওবি খাতের ১২টি প্যাকেজের বিপরীতে মোট ৬০ কোটি ২৬ লাখ ৪৬ হাজার টাকা প্রাক্কলিত মূল্যের প্রকিউরমেন্ট প্ল্যান (গুডস)-এ নিম্নবর্ণিত শর্তে প্রশাসনিক অনুমোদন সম্মতি জ্ঞাপন করা হলো।’

শর্তাবলি:

১. এ অর্থ ব্যয়ে পিপিএ-২০০৬, পিপিআর-২০০৮ ও আর্থিক ক্ষমতা অর্পণ-২০১৫ এবং সকল আর্থিক বিধি-বিধান যথাযথভাবে পালন করতে হবে।

২. বর্ণিত প্যাকেজসমূহ ক্রয়ে আর-জিডি-১, আর-জিডি-২, আর-জিডি-৩, আর-জিডি-৫, আর-জিডি-৬, আর-জিডি-৮, আর-জিডি১০, আর-জিডি-১১ ও আর-জিডি-১২সহ ওপেন টেন্ডার ম্যাথড (ওটিএম) অনুসরণ করতে হবে।

৩. যানবাহন ক্রয়ের ক্ষেত্রে অর্থ বিভাগের পূর্ব সম্মতি গ্রহন করতে হবে।

৪. ডিপিএম পদ্ধতিতে ক্রয়ের ক্ষেত্রে পিপিআর, ২০০৮ এর বিধি ৭৪ হতে ৭৬ যথাযথভাবে অনুসরণ করতে হবে এবং সরকারি মালিকানাধীন শিল্প ও কারখানা হতে পণ্য ক্রয় করতে হবে।

৫. বর্ণিত প্যাকেজের চুক্তি মূল্য অনুমোদিত ওপিতে সংস্থানকৃত মূল্যের মধ্যে থাকতে হবে এবং বাজার দরের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

৬. কোনক্রমেই অনুমোদিত ওপিতে সংস্থানকৃত মূল্যের অতিরিক্ত ব্যয় করা যাবে না।

৭. ওষুধ ক্রয়ের ক্ষেত্রে ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক নির্ধারিত মূল্য অনুসরণ করতে হবে।

৮. বাজেটে প্রয়োজনীয় অর্থের সংস্থান থাকতে হবে।

৯. ক্রয় প্রক্রিয়ায় কোন অনিয়ম সংঘটিত হলে ক্রয়কারী দায়ী থাকবেন।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য মন্ত্রনালয়ের সেবা বিভাগের সচিব ও স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক