০৫ মার্চ, ২০২১ ১২:৫৩ পিএম

১২ চিকিৎসককে সংশোধিত কর্মস্থলে পদায়ন

১২ চিকিৎসককে সংশোধিত কর্মস্থলে পদায়ন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: পদায়িত কর্মস্থলে পদ শূন্য না থাকায় ৩৮তম বিসিএসের স্বাস্থ্য ক্যাডার হিসেবে কর্মরত ১২ চিকিৎসককে সংশোধিত কর্মস্থলে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বুধবার (৩ মার্চ) মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনেল-২ অধিশাখার শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের গত ১৮ ফেব্রুয়ারি-২০২১ ৪৫.০০.০০০,১৪৮,১১,০০১,২০২১-১১৭ নং প্রজ্ঞাপনে উল্লিখিত নিম্নোক্ত কর্মকর্তার পদায়িত কর্মস্থলে পদ শূন্য না থাকায় তা নিম্নরূপভাবে সংশোধন করা হলো।’

কর্মকর্তারা হলেন: কুমিল্লা জেলার ডা. খাদিজাতুল কোবড়া, ডা. অভিষেক দেবনাথ ও ডা. মীর মোহাম্মদ শাহিন; রংপুর জেলার ডা. মো. মাসুদুর রহমান খান ও ডা. তানজীর আহমেদ এবং ডা. কিশোরগঞ্জ জেলার সাদিকা ফেরদৌসৗ ও ডা. তামান্না তাবাসসুম।

এছাড়া আছেন যশোর জেলার ডা. মো. তুহিন পারভেজ জুয়েল ও ডা. মো. আল মামুন জুয়েল। ফরিদপুর জেলার ডা. ফৌজিয়া জামান ও ডা. সঞ্জীবন পাল এবং সিরাজগঞ্জের ডা. প্রিয়াংকা বিশ্বাস।

রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক