টিকা নিলেন নরেন্দ্র মোদি
মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাসের টিকা নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সোমবার (১ মার্চ) সকালে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এইমস) হাসপাতালে টিকার প্রথম ডোজ নেন তিনি। খবর আনন্দবাজারের।
সকাল ৬টা ২৫ মিনিটে দিল্লির এইমসে মোদিকে নিজ দেশে তৈরি ভারত বায়োটেকের করোনা টিকা দেন নার্স পি নিভেদা।
টিকা নেয়ার ছবিও পোস্ট করে টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ‘কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নিলাম এমসে। চিকিৎসক এবং বিজ্ঞানীরা স্বল্প সময়ে কোভিডের বিরুদ্ধে লড়াইকে যেভাবে শক্তিশালী করেছেন তা চমকপ্রদ। যারা কোভিড টিকা নেয়ার জন্য মনোনীত তাদের সবার কাছে টিকা নেয়ার আবেদন জানাচ্ছি। আসুন, ভারতকে কোভিড-১৯ থেকে মুক্ত করি।’
এক বিবৃতিতে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, মোদি দ্বিতীয় ধাপের টিকাদান কর্মসূচির শুরুতেই টিকা নেওয়ার সিদ্ধান্ত নেন। টিকা নিতে এআইআইএমএস হাসপাতালে যাওয়ার জন্য তিনি বিশেষ কোনো পথ ব্যবহার করেননি। সাধারণ মানুষের দুর্ভোগ এড়াতে পথ ব্যবহারসংক্রান্ত বিধিনিষেধ উপেক্ষা করেন তিনি।
গত ১৬ জানুয়ারি থেকে ভারতে শুরু হয়েছিল প্রথম দফার টিকাকরণ। প্রথম দফায় মূলত স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির যোদ্ধাদের করোনা টিকা দেওয়া হয়েছে। সোমবার থেকে দেশে শুরু হচ্ছে দ্বিতীয় দফার টিকাকরণ। এই দফায় ৬০ বছরের প্রবীণ নাগরিকদের টিকা দেওয়া হবে। ‘কো-মর্বিডিটি’ থাকলে ৪৫ বছরের বেশি বয়সীদেরও টিকা দেওয়া হবে।
এই টিকা নেওয়ার জন্য নাম তালিকাভুক্ত করার পদ্ধতি নিয়ে রোববার (২৮ ফেব্রুয়ারি) নির্দেশিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। এতে বলা হয়েছে, বেসরকারি হাসপাতালে টিকা নিতে সর্বোচ্চ ২৫০ টাকা লাগতে পারে। সরকারি টিকাকরণ কেন্দ্রে টিকা মিলবে বিনামূল্যেই।
-
৩১ জানুয়ারী, ২০২৩
-
০৯ ফেব্রুয়ারী, ২০২২
-
৩১ ডিসেম্বর, ২০২১
-
০১ ডিসেম্বর, ২০২১
-
২৭ নভেম্বর, ২০২১
-
০৭ নভেম্বর, ২০২১
-
০৭ নভেম্বর, ২০২১
-
১৮ সেপ্টেম্বর, ২০২১
-
৩০ অগাস্ট, ২০২১
-
১০ অগাস্ট, ২০২১
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা
তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা
তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা
তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের
প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন