০৭ ফেব্রুয়ারী, ২০২১ ১০:২০ এএম

অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন সবচেয়ে নিরাপদ: স্বাস্থ্যমন্ত্রী

অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন সবচেয়ে নিরাপদ: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

মেডিভয়েস রিপোর্ট: অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন সবচেয়ে নিরাপদ বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ রোববার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর স্বাস্থ্য অধিদপ্তরে গণটিকা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা এ ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদের কারোর মধ্যে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি।

তিনি আরও বলেন, ‘আমরা চাই না কেউ ভ্যাকসিন কার্যক্রম নিয়ে সমালোচনা করুক। দেশবাসীর জীবন রক্ষায় এ ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সবাই নির্দ্বিধায় করোনার গ্রহণ করুন।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনাভাইরাসের ৭০ লাখ ডোজ ভ্যাকসিন প্রস্তুত রয়েছে, তা ৩৫ লাখ মানুষকে দুই ডোজ করে দেওয়া হবে।

ভ্যাকসিন অ্যাপসের মাধ্যমে নিবন্ধন হচ্ছে জানিয়ে তিনি বলেন, কারো নিবন্ধন করতে কষ্ট হলে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের তথ্য সেন্টারে গিয়ে তাঁরা নিবন্ধন করতে পারবেন এবং টিকাদান কেন্দ্রে গিয়ে ভ্যাকসিন নিতে পারবেন। কাউকে ফেরত দেওয়া হবে না। ব্যক্তির তথ্য রেখে দেওয়া হবে এবং পরে সরকার তার নিবন্ধন করে নিবে। 

বছরব্যাপী এ ভ্যাকসিন কার্যক্রম চালু থাকবে জানিয়ে তিনি বলেন, ছয় মাস পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আসবে কোভ্যাক্স ভ্যাকসিন।

এদিকে কিছুক্ষণ পর রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভ্যাকসিন গ্রহণ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম ও অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানাসহ বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তারা। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনা ভ্যাকসিন
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক