২৭ জানুয়ারী, ২০২১ ১১:২৫ এএম

এক বছর মেয়াদি কোর্স চালুর অনুমোদন পেল গুলশানারা নার্সিং কলেজ

এক বছর মেয়াদি কোর্স চালুর অনুমোদন পেল গুলশানারা নার্সিং কলেজ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর গুলশানারা নার্সিং কলেজে এক বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং কোর্স চালুর অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নার্সিং শিক্ষা শাখার উপসচিব ইশরাত জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ১ ডিসেম্বর বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের নীতিনির্ধারণী কমিটির সভার সুপারিশ অনুসরণে রাজধানীর গুলশানারা নার্সিং কলেজে বিএসসি ইন নার্সিং এক বছর মেয়াদি সাময়িক কোর্স চালু অনুমোদন বর্ণিত  শর্তে নির্দেশক্রমে প্রদান করা হলো।

অনুমোদনের শর্তে বলা হয়, কলেজগুলোকে নীতিমালার সকল বিধি-বিধান যথাযথভাবে মেনে চলতে হবে। দেশের দরিদ্র, মেধাবী ও যোগ্যতাসম্পন্ন ছাত্র-ছাত্রীদের জন্য সংরক্ষিত ৫ ভাগ আসন নিশ্চিত করতে হবে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে জারি করা এ আদেশের অনুলিপি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও স্বাস্থ্য সচিবের একান্ত সচিব, জেলা সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

► বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসসি ইন নার্সিং
১৮-২০ হাজার ছানি রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ

সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

১৮-২০ হাজার ছানি রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ

সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক