২৩ জানুয়ারী, ২০২১ ০৯:২০ পিএম

বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
ফাইল ছবি

মেডিভয়েস ডেস্ক: বায়ুদূষণের দিক থেকে সারা পৃথিবীতে এখন দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। বায়ুদূষণ পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের শনিবারের (২৩ জানুয়ারি) প্রতিবেদনে এমন এ তথ্য জানানো হয়েছে। 

যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থাটি জানিয়েছে, শনিবার দুপুর আড়াইটার দিকে রাজধানী ঢাকার বায়ুর মান ছিল ২৩৫। এটিকে বায়ুমান সূচকে অস্বাস্থ্যকর বলা হয়। 

এছাড়া শুক্রবার রাত নয়টার দিকে ঢাকার বায়ুর মান ৩৩২ উঠেছিল উল্লেখ করে এয়ার কোয়ালিটি ইনডেক্স বলেছে, এ অবস্থা স্বাস্থ্যের জন্য বিপজ্জনক।

তারা জানিয়েছে, শনিবার দিনভর প্রথম অবস্থানে আছে পাকিস্তানের লাহোর, তৃতীয় ভারতের দিল্লি, চতুর্থ এবং পঞ্চম স্থানে ভিয়েতনামের হেনয় শহর।

এয়ার কোয়ালিটি ইনডেক্সের হিসাব মতে, বায়ুর মান ০ থেকে ৫০ থাকলে ওই স্থানের বায়ু ভালো। মান ২০০ থেকে ৩০০–এর মধ্যে থাকলে, সেই স্থান অস্বাস্থ্যকর। আর যদি বায়ুর মান ৩০০–এর বেশি থাকে, তাহলে সেই স্থান বিপজ্জনক। 

গবেষকদের ভাষ্য, ধুলাবালি হচ্ছে ঢাকার বায়ুদূষণের অন্যতম উৎস। ঢাকার এমন বায়ু স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারণ। এতে ঢাকাবাসী ফুসফুসের নানা রোগ, অ্যাজমা, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতায় পড়ছেন বলে মনে করছেন গবেষকরা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বায়ুদূষণ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক