২১ জানুয়ারী, ২০২১ ০৯:৫৭ এএম
করোনায় আক্রান্ত যুবলীগের চেয়ারম্যান
শেখ ফজলে শামস পরশ। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
বুধবার (২০ জানুয়ারি) বিকেলে যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মঙ্গলবার সকালে যুবলীগ চেয়ারম্যান কিছুটা জ্বর অনুভব করায় করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। পরে রাতেই পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসে তাঁর।
তিনি আরও বলেন, পরশ ভাইয়ের অন্য কোনো উপসর্গ নেই। তাঁর শারীরিক অবস্থা ভালো। তবে নিশ্চিত হওয়ার জন্য আজ (বুধবার) আবার পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। তিনি বর্তমানে চিকিৎসকের পরামর্শে বাসাতে আইসোলেশনে আছেন বলেও জানিয়েছেন যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী
প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারি করোনা পজিটিভ হন সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। বর্তমানে তিনিও বাসায় চিকিৎসকের পরামর্শে আইসোলেশনে রয়েছেন।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
-
২৫ অক্টোবর, ২০২৬
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট
অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক
সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
৩৬৬৩ চিকিৎসকসহ আট হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলমান
এই বিভাগের সর্বাধিক পঠিত