১৮ জানুয়ারী, ২০২১ ০৮:৪৬ পিএম

ভ্যাকসিনের বিষয়ে অনিহা তৈরি হচ্ছে: স্বাচিপ সভাপতি

ভ্যাকসিনের বিষয়ে অনিহা তৈরি হচ্ছে: স্বাচিপ সভাপতি
অধ্যাপক ডা. ইকবাল আর্সলান। ছবি: সাহিদ

মেডিভয়েস রিপোর্ট: ফাইজারের ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে গণমাধ্যমের খবর এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক আলোচনার কারণে ভ্যাকসিন নেওয়ার বিষয়ে মানুষের অনিহা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সভাপতি ও কোভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির সদস্য অধ্যাপক ডা. ইকবাল আর্সলান।

আজ সোমবার (১৮ জানুয়ারি) রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে ‘কোভিড-১৯ স্বাস্থ্য বুলেটিন-২০২০’ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বাচিপ সভাপতি বলেন, ‘এতদিন যারা ভ্যাকসিন নেওয়ার জন্য আগ্রহী খুব ছিলেন, তাদের মধ্যে সম্প্রতি একটি অনিহা তৈরি হয়েছে। ফাইজারের ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে গণমাধ্যমের খবর ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নেতিবাচক আলোচনার কারণে মানুষের মধ্যে একটি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। এর অবসান ঘটাতে গণমাধ্যমকর্মীরা ভূমিকা রাখতে পারেন। যেভাবে তারা করোনার ব্যাপারে জনসচেতনতা সৃষ্টি করেছিলেন। তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য বিভাগ এ ব্যাপারে পদক্ষেপ নিবে।’

তিনি বলেন, আমাদের স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক, সেনিটাইজেশন ও সামাজিক দূরত্ব নিশ্চিতের কোনো বিকল্প নেই। ভ্যাকসিনও এর বিকল্প নয়, এটা আমাকে মনে রাখতে হবে। 

অনুষ্ঠানে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টি বোর্ড ও বিএমআরসির চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী জানান, এ পর্যন্ত করোনায় প্রাণ হারানো প্রজাতন্ত্রের ৩১ কর্মকর্তা ক্ষতিপূরণ পেয়েছেন। এর মধ্যে চিকিৎসক রয়েছেন মাত্র একজন।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি উক্তি কোড করে অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, ‘তিনি বলেছিলেন, দেশের স্বাধীনতার জন্য চিকিৎসকরা এত বেশি শাহাদাৎবরণ করেছেন যা আর কোনো একক পেশার মানুষ করেননি। এবার কোভিডকালেও তাই হয়েছে। একক পেশা হিসেবে চিকিৎসকরাই অধিক মৃত্যুবরণ করেছেন। তবুও ক্ষতিপূরণের ক্ষেত্রে ৩১ জনের মধ্যে মাত্র একজন চিকিৎসক রয়েছেন। বাকিরা আমলা ও প্রজাতন্ত্রের অন্যান্য শাখার।’ 

বক্তব্যে সরকারের আমলা ও প্রশাসনের লোকদের কথা বলার মাধ্যমে শুধুমাত্র প্রধানমন্ত্রীকে খুশি করার প্রয়াস বাদ দিয়ে মন্ত্রী ও রাজনীতিবিদদের সহযোগিতা করার অহ্বান জানান প্রবীণ এই চিকিৎসক।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, স্বাস্থ্য সচিব মো. আব্দুল মান্নান ও স্বাস্থ্য শিক্ষা সচিব মো. আলী নূর প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনার ভ্যাকসিন
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক