০৩ মার্চ, ২০২১ ০৯:৩২ পিএম

এ বছর কোভ্যাক্সের ৭ কোটি করোনার ভ্যাকসিন আসছে

এ বছর কোভ্যাক্সের ৭ কোটি করোনার ভ্যাকসিন আসছে
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) তত্ত্বাবধানে চলতি বছর বাংলাদেশ কোভ্যাক্স থেকে ৭ কোটি কোভিড-১৯ ভ্যাকসিন পেতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সাবরিনা ফ্লোরা। আজ বুধবার (৩ মার্চ) বাসসকে এ তথ্য জানান তিনি। 

অধ্যাপক মীরজাদি সাবরিনা ফ্লোরা বলেন, ‘কোভ্যাক্স স্কিমের অংশ হিসেবে আমরা মে মাসের মধ্যে এক কোটি ৯ লাখ ভ্যাকসিন পাবো। কোভ্যাক্স সুবিধার আওতায় এক কোটি ৯ লাখ ভ্যাকসিনের মধ্যে ২০ লাখ চলতি মাসেই আসবে এবং বাকি ভ্যাকসিন পর্যায়ক্রমে দেশে পৌঁছাবে।

গতকাল মঙ্গলবার কোভ্যাক্স স্কিমের ঘোষণা অনুযায়ী, পাকিস্তান ১৪ কোটি ৬ লাখ ৪০ হাজার ডোজ, নাইজেরিয়া ১৩ কোটি ৬ লাখ ৫৬ হাজার, ইন্দোনেশিয়া ১১ কোটি ৭ লাখ ৪ হাজার ৮শ’, বাংলাদেশ ১০ কোটি ৯ লাখ ৮ হাজার এবং ব্রাজিল ৯ কোটি ১ লাখ ২২ হাজার ৪শ’ ডোজ ভ্যাকসিন নিচ্ছে।

সূত্র: বাসস।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনার ভ্যাকসিন
ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত