করোনার ভ্যাকসিন
চীনের ৪ কোটি ৬০ লাখ ডোজ কিনবে ব্রাজিল
মেডিভয়েস ডেস্ক: চীনের সিনোভ্যাক বায়োটেকের ভ্যাকসিন কেনার লক্ষ্যে জাতীয় রোগপ্রতিরোধক কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছে ব্রাজিল। মঙ্গলবার (২১ অক্টোবর) ব্রাজিলের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
সাও পাওলোর গভর্নর জো ও ডোরিয়া জানান, চীন থেকে সিনোভ্যাক কোম্পানির তৈরি করা ‘করোনাভ্যাক’ ভ্যাকসিনটির ৪৬ মিলিয়ন ডোজ কিনতে রাজি হয়েছে সরকার। ২০২১ সালের জানুয়ারি থেকে ভ্যাকসিনটি ব্যবহার করা হতে পারে।
এ ছাড়া চীনের ভ্যাকসিনের পাশাপাশি ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যাকসিনটিও অনুমোদন দেবে ব্রাজিল।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় ও ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্য মতে, যুক্তরাষ্ট্র ও ভারতের পর করোনা ভাইরাসে সবচেয়ে বেশি ভুগছে ব্রাজিল। লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে এখন পর্যন্ত করোনায় ১ লাখ ৫৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সংক্রমণের দিক দিয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের পরই ব্রাজিলের অবস্থান। আর মৃত্যুর দিক থেকে আমেরিকার পরেই আছে ব্রাজিল।
এদিকে সিনোভ্যাকের দাবি, তাদের শেষ ধাপের ট্রায়ালে ভ্যাকসিনটির দুই ডোজ মানুষকে সুরক্ষিত রেখেছে।
করোনা ভ্যাকসিনের দৌড়ে চীন-ব্রিটেনের পাশাপাশি এগিয়ে আছে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র। রাশিয়া জাতীয়ভাবে ভ্যাকসিনের অনুমোদন দিয়ে ব্যবহার শুরু করেছে।
গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ কোভিড ১৯-কে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়
ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’