ভ্যাকসিন বিষয়ক মন্ত্রী নিয়োগ দিলো জাপান
মেডিভয়েস ডেস্ক: করোনার টিকাদান কর্মসূচী সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ভ্যাকসিন বিষয়ক মন্ত্রী নিয়োগ দিয়েছে জাপান। ভ্যাকসিনমন্ত্রী হিসেবে তারোকোনোর নাম ঘোষণা করেছে জাপান সরকার।
মঙ্গলবার (১৯ জানুয়ারি ) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, সরকারের টিকা সরবরাহ ও বণ্টনব্যবস্থা তদারকি করবেন ভ্যাকসিন মন্ত্রী। বিশ্বের অনেক দেশে টিকাদান শুরু হলেও এই প্রথম কেউ আলাদা ভ্যাকসিন মন্ত্রী নিয়োগ দিলো। অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্ঠা করবেন বলে জানিয়েছেন তারোকোনো।
নতুন নিয়োগ পাওয়া ওই মন্ত্রী বলেন, যতদ্রুত সম্ভব বেশি সংখ্যক মানুষকে আনা হবে টিকার আওতায়। ফেব্রুয়ারির শেষ নাগাদ টিকা বণ্টন করার লক্ষ্য জাপানের।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন লাখ ১৬ হাজার ৩২৮ জন এবং মারা গেছেন চার হাজার ৫৪৮ জন মানুষ।
-
০১ অগাস্ট, ২০২৫
-
২১ জুলাই, ২০২৫
-
১২ জুলাই, ২০২৫
-
০৭ জুলাই, ২০২৫
-
০২ জুলাই, ২০২৫
-
২৮ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
বিপিএইচসিডিএর উদ্বেগ প্রকাশ
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্যপরীক্ষায় বেসরকারি প্রতিনিধিত্ব উপেক্ষার অভিযোগ
বিপিএইচসিডিএর উদ্বেগ প্রকাশ
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্যপরীক্ষায় বেসরকারি প্রতিনিধিত্ব উপেক্ষার অভিযোগ
মিরপুরে আন্দোলনে আহত পুলিশ কর্মকর্তা ডা. জাকারিয়ার আবেগঘন স্ট্যাটাস
‘পুলিশের পোশাকের আড়ালেও একজন মানুষ থাকেন’