ভারতের নিষেধাজ্ঞা ভ্যাকসিনের চুক্তিতে প্রভাব ফেলবে না: স্বাস্থ্য সচিব
মেডিভয়েস রিপোর্ট: করোনার ভ্যাকসিন রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা বাংলাদেশের সাথে সিরামের চুক্তির উপর কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান।
আজ সোমবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে করোনা ভ্যাকসিন রপ্তানিতে ভারতে নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে জরুরি বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘এ নিষেধাজ্ঞায় আমাদের ভ্যাকসিন আমদানীতে কোনো প্রভাব পরবে না। আমি এখনই ভারতের ডেপুটি হাইকমিশনরাকে ফোন করলাম। তিনি আমাদের জানিয়েছেন, আমরা যে চুক্তি করেছি, এটার ফিন্যান্সিয়াল কতগুলো ট্রান্সজেকশন, কিভাবে টাকাটা যাবে, কিভাবে ব্যাংক গ্যারান্টি দিবে! কাজটি হয়েছে জিটুজি বা সরকার টু সরকার।’
নিষেধাজ্ঞার বিষয়ে বলেন, যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা শুধুমাত্র কর্মাশিয়াল অ্যাকটিভিটিজের ওপর। আমাদের সাথে করা চুক্তি তার আওতাভুক্ত না। আমরা সিরামের সাথে না, আমাদের চুক্তি সরকারের সাথে। সরকার টু সরকার চুক্তি হওয়ায় ভ্যাকসিন আমদানিতে কোনো প্রভাব পরবে না বলেও জানিয়েছেন স্বাস্থ্য সচিব।
একই অনুষ্ঠানে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকা কয়েক মাসের জন্য রপ্তানিতে ভারত নিষেধাজ্ঞা দিলেও সঠিক সময়ে ভ্যাকসিন পাওয়ার আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আগামী মাসের শুরুতে এই সিরাম ইনস্টিটিউটের কাছ থেকেই বাংলাদেশের ৫০ লাখ ডোজ টিকা পাওয়ার কথা ছিল। টিকার জন্য অগ্রিম হিসেবে ৬০০ কোটি টাকা সিরামের অ্যাকাউন্টে গতকাল রোববার জমাও দেয়ার কথা জানিয়েছে বাংলাদেশ সরকার।
অক্সেফোর্ডের তৈরি কোভিডশিল্ড টিকার তিন কোটি ডোজ পাওয়ার জন্য ৫ নভেম্বর সেরাম ইনস্টিটিউট এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ। সেখানে প্রথম ধাপে প্রত্যেক মাসে ৫০ লাখ ডোজ টিকা পাওয়ার কথা বাংলাদেশের। এ লক্ষ্যে গত রোববার টিকার জন্য অগ্রীম হিসেবে ৬০০ কোটি টাকা সিরামের অ্যাকাউন্টে জমা দিযেছে বাংলাদেশ সরকার।
-
১৫ জুন, ২০২১
-
১০ ফেব্রুয়ারী, ২০২১
-
০৪ জানুয়ারী, ২০২১
-
২৯ ডিসেম্বর, ২০২০