২৯ ডিসেম্বর, ২০২০ ১০:৩৮ এএম

যুক্তরাজ্য থেকে এলেই ১৪ দিনের কোয়ারেন্টাইন

যুক্তরাজ্য থেকে এলেই ১৪ দিনের কোয়ারেন্টাইন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ রোধে যুক্তরাজ্য থেকে দেশে আসলেই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। নতুন বছরের এক জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

সোমবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সরকারের উচ্চ পর্যায়ের ভিডিও কনফারেন্স সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকার নির্ধারিত হোটেলগুলোতে তারা নিজ খরচে থাকবেন। অন্যান্য দেশ থেকে আগত বিমানযাত্রীদের ক্ষেত্রে করোনা সনদ আনার বাধ্যতামূলক যে ব্যবস্থা এখন চালু রয়েছে তা বহাল থাকছে। প্রয়োজন হলে পরবর্তীতে এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে বলে।

খন্দকার আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, লন্ডন ফ্লাইটে যেই আসুক তার করোনা নেগেটিভ সনদ থাকলেও তাকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে বাধ্যতামূলক থাকতে হবে। ঢাকার আশকোনার হজ ক্যাম্প ও দিয়াবাড়ীতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের ব্যবস্থা আছে। এর পাশাপাশি কিছু হোটেলও ঠিক করা থাকবে।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা সচিব মো. শহিদুজ্জামান, জননিরাপত্তা  সচিব মোস্তফা কামাল উদ্দীন, স্বাস্থ্যসেবা সচিব মো. আবদুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ সচিব মো. আলী নূর, তথ্যসচিব খাজা মিয়া, নৌ পরিবহন সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, আর্মড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, পুলিশ স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পরিদর্শক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, আইইডিসিআর পরিচালক, বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক, সিলেট বিভাগীয় কমিশনার এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক সভায় অংশ নেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : কোয়ারেন্টাইন
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক