২১ ডিসেম্বর, ২০২০ ০৮:২৬ এএম
করোনামুক্ত হলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার (২০ ডিসেম্বর) দ্বিতীয়বার নমুনা পরীক্ষায় মন্ত্রীর নেগেটিভ ফল এসেছে।
তার ভাই চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত ছয় ডিসেম্বর রাতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকে তিনি তার সরকারি বাসভবনে আইসোলেশনে ছিলেন।
গত ৭ ডিসেম্বর মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বলেন, গত ৫ ডিসেম্বর থেকে জ্বর অনুভব করেছিলেন শিক্ষামন্ত্রী। এর পরদিন আইইডিসিআরে তাঁর নমুনা পরীক্ষা করা হয়। একই দিন রাতে সরবরাহ করা রিপোর্টে তাঁর করোনা শনাক্ত হয়।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
-
২৫ অক্টোবর, ২০২৬
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
আ.লীগের নাশকতার বিরুদ্ধে এনডিএফের প্রতিবাদ সমাবেশ
জুলাইয়ের চেতনা সমুন্নত ও ফ্যাসিবাদের বিরুদ্ধে চিকিৎসকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান
আ.লীগের নাশকতার বিরুদ্ধে এনডিএফের প্রতিবাদ সমাবেশ
জুলাইয়ের চেতনা সমুন্নত ও ফ্যাসিবাদের বিরুদ্ধে চিকিৎসকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান
সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
৩৬৬৩ চিকিৎসকসহ আট হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলমান
রম্যরসে সচেতনতার বার্তা
ব্যাকটেরিয়ার পৌষমাস, অ্যান্টিবায়োটিকের সর্বনাশ
এই বিভাগের সর্বাধিক পঠিত