২১ ডিসেম্বর, ২০২০ ০৯:১৬ এএম
করোনায় অধ্যাপক আবদুল মুকিতের মৃত্যু
অধ্যাপক ডা. আবদুল মুকিত সরকার। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন অধ্যাপক ডা. আবদুল মুকিত সরকার। রোববার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন।
ডা. আবদুল মুকিত রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন রামেকের ১৩তম ব্যাচের শিক্ষার্থী।
বর্ণাঢ্য কর্মজীবনে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিনের বিভাগীয় প্রধান ছিলেন অধ্যাপক ডা. আবদুল মুকিত সরকার।
এছাড়াও খুলনা মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ ও ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ দায়িত্ব পালন করেছেন তিনি।
অধ্যাপক ডা. আবদুল মুকিত সরকারের মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত। একই সঙ্গে তাঁর আত্মার মাগফিরাত প্রার্থনা করছে মেডিভয়েস।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে
সরকারি হাসপাতালে ১৭ আগস্টের মধ্যে পরিচ্ছন্নতা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ
এই বিভাগের সর্বাধিক পঠিত