রেসিডেন্সি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ (তালিকাসহ)
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও অধিভুক্ত মেডিকেল কলেজ ও ইনস্টিটিউট এমডি-এমএস রেসিডেন্সি কোর্সে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।
আজ শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে এ ফল প্রকাশিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আক্তার রহমান স্বাক্ষরিত ফলাফল শিটে উত্তীর্ণ ১ হাজার ৪৮ জন শিক্ষার্থীর তালিকা তুলে ধরা হয়েছে।
এর আগে সকাল ১০টায় রাজধানীর বিভিন্ন কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজধানী ঢাকার বুয়েট পশ্চিম পলাশী ক্যাম্পাস, বুয়েট মুল ক্যাম্পাস, গার্হস্থ্য অর্থনীতি কলেজ ও সেন্ট্রাল রোডের আইডিয়াল কলেজে সকাল ১০টায় এক যোগে অনুষ্ঠিত হয় এ পরীক্ষা।
পাঁচটি অনুষদে নির্ধারিত আসনসমূহের বিপরীতে মোট আট হাজার ৪৯৮ জন পরীক্ষার্থী এই ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেন। অনুষদ ভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা হল মেডিসিন অনুষদে দুই হাজার ৮১০ জন, সার্জারি অনুষদে তিন হাজার ৬৯৪ জন, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদে ৭৯৭ জন, ডেনটিসট্রি অনুষদে ৪১০ জন এবং শিশু অনুষদে ৭৮৭ জন। অনুষদ ভিত্তিক আসন সংখ্যা হলো মেডিসিন অনুষদে ৩৭৮টি, সার্জারি অনুষদে ৪৮৫টি, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদে ১২৪টি, ডেনটিসট্রি অনুষদে ৪৮টি এবং শিশু অনুষদে ১১৩টি।
প্রসঙ্গত, রেসিডেন্সি কোর্সে ভর্তি পরীক্ষা সাধারণত নভেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হয়। তবে এ বছর মহামারী করোনাভাইরাসের কারণে উদ্ভূত ‘বিশেষ পরিস্থিতিতে’ এ পরীক্ষা এক মাস পিছিয়ে ডিসেম্বরে আয়োজনের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল।
-
১৫ নভেম্বর, ২০২৫
-
০৬ জানুয়ারী, ২০২৫
-
০৮ নভেম্বর, ২০২৪
-
০৮ নভেম্বর, ২০২৪
-
০৫ নভেম্বর, ২০২৪
-
০৬ অক্টোবর, ২০২৪
-
০৫ অক্টোবর, ২০২৪
-
২৪ নভেম্বর, ২০২৩
-
২৩ নভেম্বর, ২০২৩
-
০৬ নভেম্বর, ২০২৩