২৩ নভেম্বর, ২০২৩ ০৪:৩৭ পিএম

রেসিডেন্সি ভর্তি পরীক্ষা কাল

রেসিডেন্সি ভর্তি পরীক্ষা কাল
নিয়ম অনুযায়ী, একই দিন রাতে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এমডি-এমএস রেসিডেন্সি ফেইজ-এ মার্চ-২০২৪ কোর্সে ভর্তি পরীক্ষার সিট প্ল্যান প্রকাশিত হয়েছে। আগামীকাল শুক্রবার (২৪ নভেম্বর) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন স্বাক্ষরিত এই আসন বিন্যাস প্রকাশ করা হয়।

আসন বিন্যাস অনুযায়ী, মোট তিনটি কেন্দ্রে সকাল ৯টায় এক যোগে শুরু হবে এ পরীক্ষা, চলবে দুপুর ১২টা পর্যন্ত।

কেন্দ্রগুলো হলো: বুয়েট পশ্চিম পলাশী ক্যাম্পাস, বুয়েট মূল ক্যাম্পাস ও বুয়েটের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল এন্ড কলেজ।

মোট ৫টি অনুষদ তথা মেডিসিন অনুষদ, সার্জারি অনুষদ, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স, ডেনটিসট্রি অনুষদ এবং শিশু অনুষদে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিয়ম অনুযায়ী, একই দিন রাতে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

►সিট প্ল্যানটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত