০৮ নভেম্বর, ২০২৪ ১০:৫৯ পিএম

রেসিডেন্সি কোর্সে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

রেসিডেন্সি কোর্সে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও অধিভুক্ত ইনস্টিটিউটগুলোর মার্চ-২০২৫ সেশনের রেসিডেন্সি ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীর রাত পৌনে ১১টায় এ ফলাফল প্রকাশিত হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ডা. শাহিনুল আলম রাত ১০টা ৪৯ মিনিটে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কয়েক মিনিটের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.bsmmu.ac.bd) ফলাফল আপলোড হবে। সেখান থেকে এ সংক্রান্ত তথ্য জানা যাবে।

এবারের রেসিডেন্সি ভর্তি পরীক্ষায় এক হাজার ৬৩৬টি আসনের বিপরীতে অংশ নেন পাঁচ হাজার ২৮ জন চিকিৎসক। এর মধ্যে মেডিসিন অনুষদে পরীক্ষার্থীর সংখ্যা এক হাজার ৭১৮ জন, সার্জারি অনুষদে দুই হাজার ৩৯১ জন, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদে ২৩৬ জন, ডেন্টাল অনুষদে ২৮১ জন এবং শিশু অনুষদে ৪০৬ জন পরীক্ষার্থী অংশ নেন।

নির্ধারিত আসনের মধ্যে মেডিসিন অনুষদে ৫৪৬টি, সার্জারি অনুষদে ৬৪৬টি, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদে ২০৭টি, ডেন্টাল অনুষদে ৮৭টি এবং শিশু অনুষদে ১৫০টি আসন রয়েছে।

হল পরিদর্শনসহ বিভিন্ন হল ও কন্ট্রোলরুমে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, ডিন অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হক, ডিন অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমান, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মো. আকতারুজ্জামান প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকবৃন্দ, সহকারী প্রক্টরবৃন্দ, একান্ত সচিবগণ ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার (৮ নভেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান পরীক্ষার বিভিন্ন হল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। 

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ডা. শাহিনুল আলম বলেন, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা হচ্ছে। প্রোস্ট গ্র্যাজুয়েশনের পরিধি বাড়ায় গতবারের ধারাবাহিকতায় এবারও শিক্ষার্থী সংখ্যা কমেছে। তবে শিক্ষার মনোন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতা নিয়ে কাজ চলমান রয়েছে।

►রেসিডেন্সি ভর্তি পরীক্ষার ফল

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : রেসিডেন্সি ভর্তি পরীক্ষা
  এই বিভাগের সর্বাধিক পঠিত