০৬ নভেম্বর, ২০২৩ ০৬:৪৭ পিএম

রেসিডেন্সি ভর্তি পরীক্ষা: আবেদন ও অর্থজমার সময় বাড়লো

রেসিডেন্সি ভর্তি পরীক্ষা: আবেদন ও অর্থজমার সময় বাড়লো
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও অধিভুক্ত ইনস্টিটিউটসমূহে এমডি/এমএস কোর্সে মার্চ-২০২৪ এ ভর্তি পরীক্ষার জন্য অর্থ জমা ও আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সময় অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত অর্থ জমা এবং ২৬ সেপ্টেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

আজ সোমবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য শর্তসমূহ পূর্বের নোটিস অনুযায়ী অপরিবর্তনীয় থাকবে।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর বিএসএমএমইউর ওয়েবসাইটে রেসিডেন্সিতে ভর্তি সংক্রান্ত নোটিসে বলা হয়, ‘আগামী বছরের পহেলা মার্চ থেকে একাডেমিক অধিবেশন শুরুর করার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ইনস্টিটিউটে এমডি, এমএস ফেজ এ রেসিডেন্সি প্রোগ্রামের বিভিন্ন শাখায় ভর্তির জন্য নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

এতে আরও বলা হয়, ‘ইচ্ছুক প্রার্থীরা এমডি/এমএস ফেজ-এ রেসিডেন্সি প্রোগ্রামের বিভিন্ন শাখায় আবেদনের জন্য বিএসএমএমইউর ওয়েবসাইট (www.bsmmu.edu.bd) এ তাদের বিষয় ও যোগ্যতার মানদণ্ডের তালিকা দেখতে পারবেন।’

আবেদন ও অর্থ জমার বিষয়ে বলা হয়, আবেদনের জন্য বিএসএমএমইউর পরীক্ষা পরিচালনা ও তহবিলের অনুকূলে অফেরতযোগ্য সাত হাজার টাকা পূবালী ব্যাংক শাহবাগ শাখায় অ্যাকাউন্ট নম্বর 0947102001731 এ জমা দিতে হবে। অর্থ জমাদানের পর নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রদত্ত ফরম পূরণ করতে হবে। একইসঙ্গে আবেদকারীকে পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ব্যাংক পেমেন্টের রিসিট এবং স্বাক্ষরের স্ক্যান কপি জমা দিতে হবে। অর্থ জমার সময় ২৫ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর এবং আবেদনের জন্য ২৬ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে বলেও নোটিসে উল্লেখ করা হয়েছে।

আবেদকারীরা ১১ নভেম্বর থেকে ২৪ নভেম্বর (সকাল ৮.৩০ এর মধ্যে) পর্যন্ত তাঁদের এপ্লিকেশন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ নভেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। পরীক্ষার স্থান ও সিট প্ল্যান পরবর্তীতে বিএসএমএমইউর ওয়েব সাইটে জানানো হবে বলেও জানানো হয়েছে। এছাড়া আবেদনকারীদের জন্য 07109-975092 ও 01709-975093 নম্বরে হেল্প ডেস্ক চালু করা হয়েছে।

►আজকের নোটিস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : রেসিডেন্সি ভর্তি পরীক্ষা
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত