০৬ নভেম্বর, ২০২৩ ০৭:৫৪ পিএম

পিএসসির বিভাগীয় পরীক্ষায় অংশ নিতে আবেদনের আহ্বান

পিএসসির বিভাগীয় পরীক্ষায় অংশ নিতে আবেদনের আহ্বান
উল্লিখিত তারিখের পর কোন আবেদন গ্রহণ করা হবে না বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অধ্যয়নরত বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডারভুক্ত ও নন-ক্যাডার কর্মকর্তাদের বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিভাগীয় অর্ধ-বার্ষিকী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন আহ্বান করা হয়েছে।

আজ সোমবার (৬ নভেম্বর) বিএসএমএমইউর ওয়েবসাইটে প্রকাশিত উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কোর্সে অধ্যয়নরত সরকারি শিক্ষার্থীগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিএসএমএমইউর অধীন বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারভূক্ত ও নন-ক্যাডার কর্মকর্তাদের বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্তৃক অর্ধ-বার্ষিকী বিভাগীয় পরীক্ষা ডিসেম্বর-২০২৩ এ অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীগণকে নং-৮০.০০.০০০০.১০৪.৩৯.০০৯.২৩.২২৩. তারিখ: ৯ অক্টোবর আদেশ মোতাবেক আবেদন পত্রের হার্ড কপি পিএসসিতে প্রেরণের নিমিত্তে আগামী ৭ নভেম্বরের মধ্যে বিএসএমএমইউর উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসানের কার্যালয়ে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।’

উল্লিখিত তারিখের পর কোন আবেদন গ্রহণ করা হবে না বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এসএস

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পিএসসি
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত