০৮ নভেম্বর, ২০২৪ ০৪:২৯ পিএম

রেসিডেন্সি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, ফল রাতে 

রেসিডেন্সি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, ফল রাতে 
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও অধিভুক্ত ইনস্টিটিউটগুলোর মার্চ-২০২৫ সেশনের রেসিডেন্সি কোর্সে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (৮ নভেম্বর) বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ সন্ধ্যা বা রাতের মধ্যেই ফলাফল প্রকাশিত হবে।

সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান পরীক্ষার বিভিন্ন হল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

ভর্তি পরীক্ষার ফলাফল আজ শুক্রবারই সন্ধ্যা অথবা রাতের মধ্যেই প্রকাশ করা হবে। পরীক্ষার ফলাফল পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bsmmu.ac.bd) জানতে পারবেন।

পরীক্ষা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, সন্ধ্যার মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা ছিল। তবে মৌসুমগত কারণে এখন দ্রুত সন্ধ্যা হয়ে যায়। ফলে সন্ধ্যার ফল প্রকাশ সম্ভব হবে না, রাত লেগে যাবে। 

এবারের ফেইজ এ ভর্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫ হাজার ২৮ জন। এর মধ্যে মেডিসিন অনুষদে পরীক্ষার্থীর সংখ্যা হল ১ হাজার ৭১৮ জন, সার্জারি অনুষদে পরীক্ষার্থীর সংখ্যা হল ২ হাজার ৩৯১ জন, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদে পরীক্ষার্থীর সংখ্যা হল  ২৩৬ জন, ডেন্টাল অনুষদে ২৮১ জন এবং শিশু অনুষদে ৪০৬ জন পরীক্ষার্থী রয়েছে।

এবারে মোট আসন সংখ্যা হল ১ হাজার ৬ শত ৩৬টি। এর মধ্যে মেডিসিন অনুষদে আসন সংখ্যা ৫৪৬টি, সার্জারি অনুষদে ৬৪৬টি, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদে ২০৭টি, ডেন্টাল অনুষদে ৮৭টি এবং শিশু অনুষদে ১৫০টি আসন রয়েছে।

হল পরিদর্শনসহ বিভিন্ন হল ও কন্ট্রোলরুমে বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, ডিন অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হক, ডিন অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমান, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মো. আকতারুজ্জামান প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকবৃন্দ, সহকারী প্রক্টরবৃন্দ, একান্ত সচিবগণ ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত