করোনায় আরও ২৫ জনের মৃত্যু, শনাক্ত ১৩১৮
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের মৃত্যু। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ২১৭ জনে। এ সময় আরও এক হাজার ৩১৮ জনের দেহে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে।
আজ শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৫৯টি করোনা পরীক্ষাগারে ১৪ হাজার ৩৩৯টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে মোট ১৪ হাজার ৩৩৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ৩০ লাখ ৫০ হাজার ৬৪টি। পরীক্ষায় আরও এক হাজার ৩১৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছেন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ৯৮ হাজার ২৯৩ জনে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে মৃত ২৫ জনের মধ্যে পুরুষ ১৬ জন ও নারী নয় জন। তাঁদের মধ্যে ২৪ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং একজন বাড়িতে মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ পাঁচ হাজার ৫০৫ জন (৭৬ দশমিক ২৮ ভাগ) এবং নারী এক হাজার ৭১২ জন (২৩ দশমিক শূন্য ৭২ ভাগ)।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ২৪ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল চার লাখ ৩৩ হাজার ৬১৪ জনে।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার নয় দশমিক শূন্য ১৯ ভাগ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৩৪ ভাগ, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার শতকরা ৮৭ দশমিক ০২ ভাগ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ ভাগ।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত ২৫ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব নয়জন এবং ষাটোর্ধ্ব ১২ জন রয়েছেন। তাঁদের মধ্যে ঢাকা বিভাগের ছিলেন ১৮ জন, চট্টগ্রাম বিভাগের একজন, রাজশাহী বিভাগের তিনজন, সিলেট বিভাগের দুইজন এবং খুলনায় একজন।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন প্রায় ৭ কোটি ৫০ লাখের অধিক মানুষ। মৃতের সংখ্যা ১৬ লাখ ৬৩ হাজারের অধিক। তবে এখন পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৪ কোটি ২৪ লাখের অধিক মানুষ। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়ে গত ৮ মার্চ। এরপর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪