১৬ ডিসেম্বর, ২০২০ ০৬:১৫ পিএম

‘বিজয়কে মহিমান্বিত করতে আন্তরিকতার সাথে সেবা দিতে হবে’

‘বিজয়কে মহিমান্বিত করতে আন্তরিকতার সাথে সেবা দিতে হবে’
স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর মাধ্যমে মহান বিজয় দিবস পালন

মেডিভয়েস রিপোর্ট: বাঙালির গৌরবগাঁথা বিজয়কে আরও মহিমান্বিত করতে চিকিৎসক-নার্সসহ সবাইকেই আন্তরিকতার সাথে সেবা দেয়ার আহ্বান জানিয়েছেন জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

তিনি বলেন, ‘বাংলার দামাল ছেলেরা পাকিস্তানের তৎকালীন চৌকস সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে রক্তের বিনিময়ে এই বিজয় অর্জন করেছেন। আমাদেরকে অবশ্যই নিজ নিজ অবস্থানে অর্পিত দায়িত্ব ও কর্তব্য সততা ও আন্তরিকতার সাথে, সঠিকভাবে পালন করতে হবে।’

বুধবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কনক কান্তি বড়ুয়া বলেন, ‘১৯৭১ সালে আমরা এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি। বাংলাদেশ কারও দয়ায় স্বাধীন হয়নি বা চূড়ান্ত বিজয় অর্জন করেনি। রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয়কে মহিমান্বিত করতে আমাদের প্রত্যেককে বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শনকে ধারণ করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।’

এসময় অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র উপেক্ষা করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের চলমান উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখার অঙ্গীকার করেন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ সকল মুক্তিযোদ্ধা, সম্ভ্রম হারানো দু’লক্ষ মা-বোনের অসীম ত্যাগ, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারবর্গের সদস্যদের দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিলো- সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় বি ব্লকের জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ ও এ ব্লকে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদাতাদের বিনামূল্যে হেপাটাইটিস বি, সি, ম্যালেরিয়া, এইচআইভি, সিফিলিস রোগের স্ক্রিনিং টেস্ট করাসহ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর মহতী আয়োজন  এবং পরবর্তী সময়ে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদের সঞ্চালণায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. জুলফিকার আহমেদ আমিন।

এছাড়াও কর্মসূচিগুলোতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, নার্সিং অনুষদের ডীন অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বিএম আব্দুল হান্নান, নিউরোলজি বিভাগের চেয়ারম্যান ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, সিন্ডিকেট মেম্বার অধ্যাপক ডা. এ এইচ এম জহিরুল হক সাচ্চু, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আয়েশা খাতুন, অতিরিক্ত রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম, শিশু নিউরোলজি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ডা. গোপেন কুমার কুন্ডু, অত্র বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান, অধ্যাপক ডা. শিউলী চৌধুরী প্রমুখ।

  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত