১৬ ডিসেম্বর, ২০২০ ০৭:২৯ পিএম

পুরো বাংলাদেশেই করোনা নিয়ন্ত্রণে: স্বাস্থ্যমন্ত্রী

পুরো বাংলাদেশেই করোনা নিয়ন্ত্রণে: স্বাস্থ্যমন্ত্রী

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাস পুরো বাংলাদেশেই নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘করোনায় সারা পৃথিবীর অর্থনৈতিক অবস্থা যখন বিপর্যস্থ। কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা ভালো। দেশে করোনা নিয়ন্ত্রণে আছে বলেই আমাদের অর্থনীতি এখনও নিয়ন্ত্রণে আছে।’

বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজ ও হাসপাতালের বর্হিবিভাগ উদ্ধোধন শেষে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভারত, পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি এখন ৭ ভাগেরও নিচে নেমে মাইনাসে আছে। যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি ১৭ ভাগ মাইনাসে গেছে। অথচ বাংলাদেশ এই সময়ে ফরেইন রেমিট্যান্স থেকে রেকর্ড অর্থ পেয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের আরও বেশ কিছুদিন মাস্ক পরাসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের মানুষের জন্য আমরা করোনা ভ্যাকসিনের ব্যবস্থা করেছি। ডব্লিউএইচও এবং এফডিও অথবা ইউকের অনুমোদন পাওয়ার পর ও আমাদের দেশের ড্রাগ প্রশাসনের অনুমোদনের সাপেক্ষে জানুয়ারির শেষ দিকে কিংবা ফেব্রুয়ারির দিকে করোনাভাইরাসের টিকা বাংলাদেশে আসবে। স্বয়ং প্রধানমন্ত্রী বিষয়টি তদারকি করছেন।’

জাহিদ মালেক বলেন, ‘স্বাস্থ্যসেবার উন্নতির পাশাপাশি দেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়ে ৭৩ বছর হয়েছে। এছাড়া আমাদের গড় আয় ২০০ ডলার থেকে ২০০০ ডলারে উন্নতি হয়েছে।’

মানিকগঞ্জের স্বাস্থ্যসেবা নিয়ে মন্ত্রী বলেন, ‘২০১০ সালে মানিকগঞ্জ হাসপাতালে একটি ভালো ব্লাডপ্রেসার মাপার যন্ত্রও ছিল না, ছিল না ডায়াবেটিস মাপার ব্যবস্থা। সেই মানিকগঞ্জে আজ চিৎকিসা সেবা সম্প্রসারিত হয়েছে। স্থানীয় ও আশপাশের এলাকার মানুষ এখন উন্নত চিকিৎসা পাচ্ছেন। এখন আর মানিকগঞ্জবাসীকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর কিংবা থাইল্যান্ড যেতে হবে না।’

জাহিদ মালেক আরও বলেন, এখনও অর্থনৈতিক সূচকে ১৫ ভাগ এগিয়ে আছি। আমেরিকা ৫, ভারত ৭ ভাগ মাইনাসে চলে গেছে। ইউরোপ বন্ধ হয়ে গেছে, সেখানে লকডাউন চলছে। বাংলাদেশের উন্নতির চাকা অব্যাহতভাবে ঘুরছে। পুরো বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণে। দেশের সবকিছু চালু আছে বলে মন্তব্য করেন তিনি।

কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান, স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের সচিব আলীনুর বিশ্বাস, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (শিক্ষা) ডা. এইচএম এনায়েত হোসেন খান, স্বাস্থ্য অধিদপ্তরের অপর মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশেদ আলম, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মবিন খান, কর্নেল মালেক মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক খান মোহাম্মদ আরিফ, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিপি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম প্রমুখ।

টিআই/

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক