১৪ ডিসেম্বর, ২০২০ ০৮:৪৫ পিএম

স্বাস্থ্য ক্যাডারের ৪৩৮ চিকিৎসকের পদোন্নতি

স্বাস্থ্য ক্যাডারের ৪৩৮ চিকিৎসকের পদোন্নতি

মেডিভয়েস রিপোর্ট: বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত ৪৩৮ চিকিৎসককে ষষ্ঠ গ্রেডে জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি প্রদান করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনাল-২ অধিশাখার উপসচিব মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়াধীন সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত নিম্নবর্ণিত চিকিৎসকদের জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ষষ্ঠ গ্রেডে টাকা ৩৫,৫০০-৬৭,০১০ বেতনক্রমে জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি প্রদান করা হলো।

এতে আরও বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের পদোন্নতি অব্যবহিত পূর্বের পদে নিয়োগ প্রদান করা হয়েছে। জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের [email protected] ইমেইল ঠিকানায় যোগদানপত্র জমা দিতে বলা হয়েছে।  

রাষ্ট্রপতির আদেশে জনস্বার্থে জারি করা আদেশের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক বা প্রকল্প পরিচালক, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সাচিব, সচিবের একান্ত সচিব, বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপন-তালিকা দেখতে ক্লিক করুন

►প্রজ্ঞাপন ও তালিকাটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের পদোন্নতি
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক