১৪ ডিসেম্বর, ২০২০ ০৭:২০ পিএম

ফের লকডাউনে যাচ্ছে জার্মানি, কার্যকর ১৬ ডিসেম্বর

ফের লকডাউনে যাচ্ছে জার্মানি, কার্যকর ১৬ ডিসেম্বর
ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাসে দ্বিতীয় তরঙ্গে জার্মানিতে মৃত্যু ও সংক্রমণের সংখ্যা প্রতিদিনই ব্যাপক হারে বাড়ছে। আসন্ন বড়দিন উদযাপনকে কেন্দ্র করে তা আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

এ অবস্থায় ১৬টি স্টেটের নেতাদের সঙ্গে বৈঠকের পর কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে জার্মান সরকার। আগামী বুধবার (১৬ ডিসেম্বর) থেকে কার্যকর হবে এই বিধিনিষেধ চলবে ১০ জানুয়ারি পর্যন্ত।

কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন লকডাউনের আওতায় স্কুল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া বাকি সব ধরনের ব্যবসা-প্রতিষ্ঠান, দোকানপাট বন্ধ থাকবে। 

জার্মানিতে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে গত বছরের ২৭ জানুয়ারি। সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে চলতি বছরের মার্চ মাসে প্রথমে কারফিউ করা জারি করে সরকার। এরপর জুনে প্রথমবারের মতো লকডাউন ঘোষণা করা হয়।

দ্বিতীয় তরঙ্গে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়া ফান্সের পর গত ২ নভেম্বর দেশব্যাপী লকডাউনসহ বেশকিছু কঠোর বিধিনিষেধ আরোপ করে জার্মানি।

এর পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ইউরোপের অন্যান্য দেশের মতোই দেশটিতে চলতি মাসে নতুন করে সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকে। সর্বশেষ পরিসংখ্যানে অনুযায়ী, জার্মানিতে ২০ হাজার ২০০ নতুন আক্রান্ত ও ৩২১ জনের মৃত্যু হয়েছে।

কিছু দিন পর তা শিথিল করা হলেও আবার লকডাউনে যাচ্ছে জার্মানি। চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল বলেন, এজন্য সামাজিক মিথস্ক্রিয়া বেড়ে যাওয়া ও বড়দিনের কেনাকাটা অন্যতম দায়ী। 

রোববার এক বিবৃতিতে তিনি বলেন, ক্রিসমাসের কেনাকাটার সময় একে অপরের সংস্পর্শে আসায় ভাইরাসে সংক্রমণের মাত্রা বেড়ে যেতে পারে। এ কারণে একটা পদক্ষেপ নেওয়া জরুরি ছিল।

সবশেষ খবর পাওয়া পর্যন্ত জার্মানিতে আরও ২০ হাজার ২শ’ জন সংক্রমিত হয়েছেন এবং ৩২১ জন মারা গেছেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : লকডাউন
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও