১৪ ডিসেম্বর, ২০২০ ০৭:০৪ পিএম

ডা. উত্তম কুমার বড়ুয়ার মা আর নেই

ডা. উত্তম কুমার বড়ুয়ার মা আর নেই
রেনুকা বড়ুয়া। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: পরলোকগমন করেছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ও বিএমএর কেন্দ্রীয় কার্যকরি সদস্য অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়ার মা রেনুকা বড়ুয়া।

সোমবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার সময় বার্ধক্যজনিত কারণে তিনি পরলোকগমন করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯২ বছর । তিনি একাধারে একজন রত্নগর্ভা মাতা, সমাজসেবক, শিক্ষানুরাগী হিসেবে স্থানীয়দের কাছে পরিচিত। মৃত্যুকালে তিন ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া অত্যান্ত দুঃখের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবকে নিজের টাইমলাইনে তথ্য জানিয়ে বলেন, ‘অত্যান্ত দু:খ নিয়ে জানাচ্ছি, আমার গর্ভধারিনী জন্মদাত্রী মা, আমার বটবৃক্ষ আজ সকাল ১১.৩০ মিনিটে ৯২ বছর বয়সে পরলোকগমন করেছেন। আপনাদের সকলের কাছে আমার মমতাময়ী মাতার জন্য দোয়া কামনা করছি।’

অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়ার মায়ের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। শোকাহত মেডিভয়েস পরিবারও। তাঁর আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি আমরা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
স্বাস্থ্যসেবায় এআই ও ডিজিটাল উদ্ভাবন বাড়াতে শুরু ‘ই-হেলথ হ্যাকাথন’

স্বাস্থ্য তথ্যভাণ্ডার গড়ার পরিকল্পনা সরকারের, গুরুত্ব পাবে ই-হেলথ কার্ড ও তথ্য সুরক্ষা

স্বাস্থ্যসেবায় এআই ও ডিজিটাল উদ্ভাবন বাড়াতে শুরু ‘ই-হেলথ হ্যাকাথন’

স্বাস্থ্য তথ্যভাণ্ডার গড়ার পরিকল্পনা সরকারের, গুরুত্ব পাবে ই-হেলথ কার্ড ও তথ্য সুরক্ষা

সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক